উদ্দীপকে উদ্দীষ্ট প্রথম বিষয়টির পরিচয় দাও এবং মানবজীবনেএর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আঁকড়ে ধরার দুটি জিনিসের প্রথমটি হলো আল-কুরআন, মানবজীবনে যার গুরুত্ব অত্যধিক। পবিত্র গ্রন্থ আল-কুরআন মহান আল্লাহ তায়ালার কালাম বা বাণী। এ গ্রন্থের ভাষা, ভাব, অর্থ, মর্ম সবই আল্লাহর। মানবজাতির ইহ-পরকালীন শান্তি ও মুক্তির সন্ধান দেওয়া হয়েছে এ পবত্র গ্রন্থে। আল্লাহ তায়ালা হজরত জিবরাইল (আ) এর মাধ্যমে ওহি যোগে এই কুরআন সুদীর্ঘ ২৩ বছরে সর্বশেষ ও বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স) এর প্রতি নাজিল করেন। আসমানি কিতাবের সর্বশেষ এই মহাগ্রন্থই কেবল অবিকৃত আছে। মানবজীবনের সব গুরুত্বপূর্ণ নির্দেশনা এ গ্রন্থেই পাওয়া যায়। উদ্দীপকে মহানবি হযরত মুহাম্মদ (স) এর একটি হাদিস উদ্ধৃতি করা হয়েছে। তিনি বলেন- "আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা সে দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না।" এদুটি জিনিস হলো- কুরআন ও হাদিস। প্রথম বিষয়টি হলো কুরআন, যাতে মানব জীবনের সকল বিষয়ের সমাধান দেওয়া হয়েছে। কুরআন মাজিদের মূল আলোচ্য বিষয় হলো মানবজীবন। এতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, আন্তর্জাতিক তথা সব সমস্যার কল্যাণকর সমাধান দেওয়া হয়েছে। কুরআন মাজিদ তিলাওয়াত, অধ্যয়ন, ব্যাখ্যাকরণ এবং জীবনে বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবজীবনের সত্যিকার সফলতা। সর্বোত্তম চরিত্র গঠন ও আদর্শ অনুসরণে আল-কুরআনের কোনো বিকল্প নেই। সুতরাং প্রতিটি মুসলিম কুরআন তিলাওয়াত করবে, মুখস্থ করবে এবং তার মর্ম অনুধাবন করে বাস্তবজীবনে তাকে রূপায়িত করে তুলবে। তাহলেই তার জীবনে আসবে পার্থিব শান্তি ও মুক্তি।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
উদ্দীপকে উদ্দীষ্ট প্রথম বিষয়টির পরিচয় দাও এবং মানবজীবনেএর গুরুত্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর