আমানতের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: আমানত বলতে অপরের গচ্ছিত সম্পদের হেফাজতকে বোঝায়। আমানত শব্দটির অর্থ নিরাপদ রাখা বা কোনো কিছু গচ্ছিত রাখা। কারো কাছে কোনো অর্থ-সম্পদ, বস্তুসামগ্রী বা কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। ইবনে মানযুর বলেন, আমানত হলো খিয়ানতের বিপরীত। ব্যাপক অর্থে আমানত অর্থ হলো আস্থা, নিরাপত্তা, তত্ত্বাবধান, বিশ্বস্ততা, হেফাজত ইত্যাদি। মানুষের মধ্যে যেসব সৎগুণাবলি রয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি বলেন, "নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও” (সূরা নিসা, আয়াত: ৫৮)।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
আমানতের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর