ইমাম সাহেব ১ম খুতবায় কোন হাদিসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের প্রথম খুতবায় ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কিত হাদিসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। "হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক, ছিদ্রান্বেষী, আর না অভিসম্পাতকারী আর না অশ্লীলভাষী, আর না নির্লজ্জ।” (তিরমিযি) এ হাদিসে রাসুলুল্লাহ (সা.) চারটি মন্দগুণের উল্লেখ করে চরিত্রে এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুমিন হওয়া এবং পরনিন্দা, অভিশাপ, অশালীন ও নির্লজ্জতা একত্র হবে না। মুমিন হতে হলে এ চারিত্রিক ত্রুটিগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। কেননা ইসলামে এ চারটি আচরণকে অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের হারাম হিসেবে বিবেচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “মুমিনগণ! তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাক। কেননা কোনো কোনো ধারণা পাপ। তোমরা একে অন্যের দোষান্বেষণ কর না এবং একজন অপরজনের অনুপস্থিতিতে নিন্দা কর না। (সূরা হুজুরাত : ১২)
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
ইমাম সাহেব ১ম খুতবায় কোন হাদিসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর