জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নুরুল হকের মনোভাবে হালাল উপার্জনের গুরুত্ব ফুটে উঠেছে। উদ্দীপকে নুরুল হক স্বল্প লাভে ব্যবসায় করেন, চিকন চালের সাথে মোটা চাল মিশান না এবং ক্রেতাকে ওজনেও কম দেন না। অর্থাৎ তিনি সততার সাথে ব্যবসায় করে হালাল উপায়ে সম্পদ উপার্জন করেন। তিনি মনে করেন। ইসলামি পন্থায় ব্যবসায় করা ফরজের পরে ফরজ। নুরুল হকের এরূপ মনোভাবে রাসুল (সা.)-এর হালাল উপার্জন সম্পর্কিত হাদিস-এর শিক্ষা ফুটে উঠেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হালাল উপার্জনের জন্য চেষ্টা করা ফরজের পর একটি ফরজ বা অপরিহার্য কাজ।” (বায়হাকি) ইসলামি শরিয়তে হালাল উপার্জন করা ইবাদত কবুলের পূর্বশর্ত। হালালভাবে উপার্জন করে হালাল রুজি আহার করলে- আল্লাহ পাক খুশি হন এবং সেই বান্দার ইবাদত আল্লাহ কবুল করেন। হালাল রুজি উপার্জনের প্রচেষ্টাকারী আল্লাহর পথে মুজতাহিদের ন্যায়। অতএব, অত্র হাদিসে ফরজের ওপর ফরজ দ্বারা জোর তাগিদ দানের প্রেক্ষিতে বলা যায়, হালাল উপার্জিত সম্পদ ভোগ করা একান্ত কর্তব্য। তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যায়। তাই উদ্দীপকে নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে যথার্থ এবং প্রশংসনীয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর