উদ্দীপকে আদনানের চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে আদনানের চরিত্রে ইসলামের বুনিয়াদি আমলসমূহ (যাকাত) পালনের বিষয়টি ফুটে উঠেছে। বুনিয়াদি আমল বলতে মৌলিক বা অত্যাবশ্যক আমলসমূহকে বোঝায়। ইসলামের বুনিয়াদ তথা রুকনের পরিচয় মহানবী (সা.)-এর হাদিসের মাধ্যমেই জানা যায়। যেমন তিনি বলেন, "ইসলাম পাঁচটি বুনিয়াদ তথা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যথা— ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল; ২. সালাত প্রতিষ্ঠা করা; ৩. যাকাত আদায় করা; ৪. হজ করা এবং ৫. রমজানে রোজা পালন করা।" উক্ত হাদিস হতে প্রমাণিত হয়, ইসলামের প্রথম বুনিয়াদ হলো ইমান। আর বাকি চারটি বুনিয়াদি আমল হলো— ১. সালাত, ২. যাকাত, ৩. সাওম বা রোজা ও ৪. হজ। উদ্দীপকে আদনান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথাসময়ে সব ইবাদত পালন করেন। তিনি নিয়মিত সালাত আদায় করেন এবং সম্পদের যাকাত প্রদানসহ সব মৌলিক ইবাদত পালন করেন।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে আদনানের চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? তোমার পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর