"খিদমতে খালক' জান্নাতে লাভের একটি পথ।" ব্যাখ্যা কর।
উত্তর: খিদমতে খালক জান্নাত লাভের একটি পথ। কেননা খিদমতে খালকের মাধ্যমে জান্নাত লাভের পথ প্রশস্ত হয়। এ মর্মে মহানবি (সা.) বলেন, "তোমরা পৃথিবীর অধিবাসীদের দয়া কর, আকাশের অধিপতি তোমাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন।" (তিরমিযি)। তিনি আরও বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে তার পরিজনের প্রতি বেশি' অনুগ্রহশীল।" (বায়হাকি)। এ দুটো হাদিস থেকে বোঝা যায়, সৃষ্টির সেবা করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন করা যায়। আর আল্লাহ খুশি হলে জান্নাত লাভ সহজ হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
"খিদমতে খালক' জান্নাতে লাভের একটি পথ।" ব্যাখ্যা কর।
উত্তর