শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আল্লাহর নির্দেশ পালন বলতে কোন ইবাদাতকে বোঝানো হয়েছে? এর গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে আল্লাহর নির্দেশ পালন বলতে-যাকাতকে বোঝানো হয়েছে। ইসলামি সমাজজীবনে এর গুরুত্ব অপরিসীম। জাকাতের সামাজিক গুরুত্ব: জাকাতের সামাজিক গুরুত্ব নিচে আলোচনা করা হলো- ১. ভ্রাতৃত্ববোধের উন্মেষ: আল্লাহ বলেন, "তারা যদি তাওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে তাহলে দ্বীনের সূত্রে তোমাদের ভাই হয়ে যাবে।" (সূরা তাওবা: ১১) প্রকৃতই এর মাধ্যমে মুসলিমদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।। ২. সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা: দরিদ্রতার অভিশাপমুক্ত সমৃদ্ধ ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় জাকাত বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা জাকাতলব্ধ অণ সামাজিক অভাব-অনটন বিমোচনেই ব্যয় হয়। ৩ . ভ্রাতৃত্ব সুদৃঢ়করণ: মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু ধনবৈষম্যের দরুন সে ভ্রাতৃত্ব ছিন্ন হয়ে যায়। ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। নিয়মিত জাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের ব্যবধান ঘুচে যায়। উভয় শ্রেণির মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হয়। এভাবে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। মহানবি (সা.)-এর অমর বাণী, "জাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধনের) সেতু।" (মুসলিম) আল্লাহ তায়ালা বলেন, "তারা যদি তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয়, তাহলে দ্বীনের সূত্রে তারা তোমাদের ভাই।" (সূরা তাওবা:) ৪. ত্যাগ ও সহানুভূতির মনোভাব জাগ্রতকরণের উপায়: জোর করে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ সমাজের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনতে পারে না। সমাজজীবনে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, কল্যাণ কামনা ও ত্যাগের মনোভাব গড়ে উঠলেই সমাজজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। নিয়মিত জাকাতদানে সমাজে এ মনোভাবের প্রতিফলন ঘটে। ৫. দারিদ্রা লাঘব: ধনীদের দেওয়া জাকাতের অর্থে দরিদ্রদের দারিদ্র্য লাঘব হয় এবং সেই সাথে তারা দারিদ্রোর নিষ্ঠুর কশাঘাত থেকে মুক্তি পায়। রাসুল (সা.)-এর সত্যিকার অনুসারী সাহাবিগণ যাকাত ব্যবস্থা যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলে, সে সমাজে জাকাত গ্রহণ করার মতো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। অতএব বলা যায়, ইসলামের অন্যতম ফরজ বিধান জাকাত যথাযথভাবে প্রাপকদের মাঝে বিতরণ করলে সমাজ সুখী ও সমৃদ্ধিশালী হবে এবং নিজের সম্পদ পবিত্র হবে। তৎসঙ্গে আল্লাহর নির্দেশ পালনের কারণে প্রচুর পুণ্যের অধিকারী হওয়া যায়।

HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে আল্লাহর নির্দেশ পালন বলতে কোন ইবাদাতকে বোঝানো হয়েছে? এর গু…

উদ্দীপক

এক ধনাঢ্য ব্যক্তি আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে দরিদ্রদের মাঝে কাপড় প্রদানের ঘোষণা দেন। এতে শতশত দরিদ্র নারী-পুরুষ ভিড় জমায়। ভিড়ের মাঝে কাপড় প্রদান শুরু হলে পদপিষ্ট হয়ে কয়েকজন মারা যান। সাংবাদিকরা এ বিষয়ে একজন ইসলামিক স্টাডিজের অধ্যাপককে জিজ্ঞেস করলে তিনি বলেন, "হকদার তথা দরিদ্রদের নিকট তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া ধনাঢ্য ব্যক্তির কর্তব্য।"

Dhaka · 2021

উত্তর

যাকাত শব্দের অর্থ- পবিত্রতা, বৃদ্ধি ইত্যাদি।

উত্তর

উশর ও খারাজ এক নয়। এদের মধ্যে কিছু পার্থক্য আছে। তা হলো- ১. উশর হলো মুসলমানদের ফসলের জাকাত বা ইবাদত। অন্যদিকে খারাজ হলো মূলত অমুসলিমদের ভূমির ওপর ধার্যকৃত ভূমি রাজস্ব। ২. উশর সর্বদা উৎপাদিত ফসলের পরিমাণের ওপর ভিত্তি করে নেওয়া হয়। কিন্তু খারাজ উৎপাদিত ফসল কিংবা জমির আয়তন ও উৎপাদন ক্ষমতার ওপর নির্ভর করে। ৩. উশর সাধারণ করের মতো শাসক মাফ বা হ্রাস করতে পারেন না (তবে ফসল নষ্ট হলে তা স্বয়ংক্রিয়ভাবে মওকুফ হয়)। অন্যদিকে, রাষ্ট্র চাইলে খারাজ হ্রাস বা সম্পূর্ণ মাফ করতে পারে। ৪. উশর ও খারাজ উভয়টিই সরাসরি উৎপাদিত ফসল অথবা এর সমপরিমাণ নগদ অর্থের মাধ্যমে আদায় করা যায়।

উত্তর

উদ্দীপকে আল্লাহর নির্দেশ পালন বলতে-যাকাতকে বোঝানো হয়েছে। ইসলামি সমাজজীবনে এর গুরুত্ব অপরিসীম। জাকাতের সামাজিক গুরুত্ব: জাকাতের সামাজিক গুরুত্ব নিচে আলোচনা করা হলো- ১. ভ্রাতৃত্ববোধের উন্মেষ: আল্লাহ বলেন, "তারা যদি তাওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে তাহলে দ্বীনের সূত্রে তোমাদের ভাই হয়ে যাবে।" (সূরা তাওবা: ১১) প্রকৃতই এর মাধ্যমে মুসলিমদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।। ২. সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা: দরিদ্রতার অভিশাপমুক্ত সমৃদ্ধ ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় জাকাত বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা জাকাতলব্ধ অণ সামাজিক অভাব-অনটন বিমোচনেই ব্যয় হয়। ৩ . ভ্রাতৃত্ব সুদৃঢ়করণ: মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু ধনবৈষম্যের দরুন সে ভ্রাতৃত্ব ছিন্ন হয়ে যায়। ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। নিয়মিত জাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের ব্যবধান ঘুচে যায়। উভয় শ্রেণির মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হয়। এভাবে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। মহানবি (সা.)-এর অমর বাণী, "জাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধনের) সেতু।" (মুসলিম) আল্লাহ তায়ালা বলেন, "তারা যদি তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয়, তাহলে দ্বীনের সূত্রে তারা তোমাদের ভাই।" (সূরা তাওবা:) ৪. ত্যাগ ও সহানুভূতির মনোভাব জাগ্রতকরণের উপায়: জোর করে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ সমাজের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনতে পারে না। সমাজজীবনে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, কল্যাণ কামনা ও ত্যাগের মনোভাব গড়ে উঠলেই সমাজজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। নিয়মিত জাকাতদানে সমাজে এ মনোভাবের প্রতিফলন ঘটে। ৫. দারিদ্রা লাঘব: ধনীদের দেওয়া জাকাতের অর্থে দরিদ্রদের দারিদ্র্য লাঘব হয় এবং সেই সাথে তারা দারিদ্রোর নিষ্ঠুর কশাঘাত থেকে মুক্তি পায়। রাসুল (সা.)-এর সত্যিকার অনুসারী সাহাবিগণ যাকাত ব্যবস্থা যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলে, সে সমাজে জাকাত গ্রহণ করার মতো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। অতএব বলা যায়, ইসলামের অন্যতম ফরজ বিধান জাকাত যথাযথভাবে প্রাপকদের মাঝে বিতরণ করলে সমাজ সুখী ও সমৃদ্ধিশালী হবে এবং নিজের সম্পদ পবিত্র হবে। তৎসঙ্গে আল্লাহর নির্দেশ পালনের কারণে প্রচুর পুণ্যের অধিকারী হওয়া যায়।

উত্তর

হকদার তথা দরিদ্রদের নিকট তাদের প্রাপ্য পৌঁছে দেয়া ধনাঢ্য ব্যক্তির কর্তব্য। অধ্যাপকের মন্তব্যটি যথার্থ। কেননা মহানবি (সা.) ইরশাদ করেন- "জাকাত মুসলিম ধনী ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হবে আর তা ব্যয় করা হবে দরিদ্র মুসলিমদের মধ্যেই।" (বুখারি ও মুসলিম)। প্রদত্ত উদ্দীপকে বর্ণিত ধনাঢ্য ব্যক্তির জাকাতদানের পদ্ধতিটি ছিল ইসলামি বিধানের পরিপন্থি। জাকাতদানের ব্যাপারে ইসলামে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। মূলত জাকাত প্রদানের পন্থা মহান আল্লাহ আল কুরআনের সুরা তাওবায় বর্ণনা করেন। এর ব্যতিক্রম হলেই সমাজজীবনে নানা অঘটন ঘটার সম্ভাবনা থাকে। যেমনটি ঘটেছে উদ্দীপকে বর্ণিত ঘটনার ক্ষেত্রে। জনৈক জাকাত প্রদানকারী ব্যক্তি জাকাতের কাপড় সংগ্রহ করেছে জাকাত প্রদানের জন্য। এর দ্বারা মূলত জাকাতদানের মূল উদ্দেশ্য অর্জিত হবে না। কেননা জাকাতদানের মুখ্য বা মূল উদ্দেশ্য হলো গরিবদের অবস্থার পরিবর্তন করা, যাতে তারা আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে পারে এবং অভাব থেকে মুক্তি পায়। কারণ আল্লাহ তায়ালা আমাদের জীবনযাপনের জন্য সম্পদ দান করেছেন। সকল মানুষ সমান সম্পদের অধিকারী নয়। কারও কম আবার কারও বেশি। ধনীর সম্পদে আল্লাহ তায়ালা গরিবের অংশ নির্ধারণ করে দিয়েছেন। গরিবের অভাব দূর করার জন্য জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। উদ্দীপকের ধনাঢ্য ব্যক্তি যদি স্বীয় পদ্ধতিতে জাকাত না দিয়ে প্রতিবছর তার নির্ধারিত জাকাতের সম্পদ দিয়ে কিছুসংখ্যক দরিদ্র অভাবী পরিবারকে ব্যবসায়ের মূলধন সৃষ্টি করে দিতেন, তাহলে তারা স্বাবলম্বী হতে পারত। এতে করে জাকাতের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হতো। জাকাত বণ্টনের খাতগুলো নির্দিষ্ট করে দিয়ে আল্লাহ তায়ালা বলেন, “সাদাকা (জাকাত) কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য আর ইসলামের প্রতি মন আকৃষ্ট করার জন্য, দাসমুক্তির জন্য ঋণমুক্ত করার জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও অসহায় পথিকদের জন্য, এটি আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।" (সূরা আত-তওবা : ৬০) সুতরাং উদ্দীপকের ধনাঢ্য ব্যক্তির উচিত আল্লাহর নির্দেশিত পন্থায় জাকাত প্রদান করা।
HSCIslamic Studies 1st PaperChapter 5 : ইসলামের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহেদা ও রিতা দুই বান্ধবী। একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তবে রাজনৈতিক মতাদর্শে শাহেদা পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে আর রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে। মাঝে মধ্যেই তারা নিজেদের সপক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে আলোচনা করে। একদিন অধ্যাপক হামিদ সাহেব বিষয়টি জানতে পেরে তাদেরকে বললেন, 'পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ দিতে পারে না'।

Comilla · 2017

জাকাতের নিসাব কী?
উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।
শাহেদা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
অধ্যাপক হামিদ সাহেবের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জাকাতের নিসাব কী?

জাকাতের নিসাব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাব উদ্দীন তার বন্ধু আবিদ হোসেনের কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ নেন। এক বছর পর উক্ত ঋণের এক লক্ষ টাকা পরিশোধের জন্য বন্ধু আবিদের বাড়িতে গেলে তিনি বলেন, স্বর্ণ ও রৌপ্য মিলিয়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তুমি জাকাত আদায় করো না। এর জন্য তোমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আমি এ বছর মোট সম্পদ হিসেব করে শতকরা ২ \frac{১}{২} টাকা হারে মোট এক লক্ষ টাকা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মসজিদে ব্যয় করেছি। তখন শিহাব উদ্দীন বলেন, আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি তোমার সম্পদের এ ধরনের ব্যয় যথাযথ নয়।

Dhaka · 2017

আল-ফাই কী?
'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।
জনাব শিহাব উদ্দীনের জাকাত দেওয়ার প্রয়োজন নেই কেন? ব্যাখ্যা কর।
জনাব আবিদ হোসেনের সম্পদ ব্যয় বিষয়ে জনাব শিহাব উদ্দীনের বক্তব্যের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আল-ফাই কী?

আল-ফাই কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশী অর্থনীতিবিদ ড. আবদুল আলি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পাঁচ বছর চাকুরী করেছিলেন। সে দেশে তিনি লক্ষ করেছিলেন তাঁর কয়েকজন বন্ধু অনেক ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দরিদ্রদের কোনো অর্থ প্রদান করেন না। একদিন তিনি তাঁর এক বন্ধুকে বললেন, শারীরিক ইবাদতের মতো আর্থিক একটি ইবাদত তোমার ওপর ফরজ। আবদুল আলি সাহেবের বন্ধু কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়।

Rajshahi · 2018

উশর কী?
হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।
করিব সাহেবের বক্তব্যে কোন ইবাদতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
আবদুল আলি সাহেবের বক্তব্যে যে ইবাদতের উল্লেখ আছে তার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উশর কী?

উশর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।