খারাজের পরিমাণ ব্যাখ্যা কর।
উত্তর: খারাজের পরিমাণের ব্যাপারে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। জমির ধরন ও উর্বরতাভেদে খারাজের পরিমাণে হ্রাসবৃদ্ধি হয়ে থাকে। ১. আল্লামা শিবলি নোমানি বলেন, জমি যদি অনুর্বর হয় এবং তুলনামূলকভাবে উৎপাদন ব্যয় বেশি হয় তবে সেক্ষেত্রে সর্ব নিম্নহারে খারাজ ধার্য হবে অর্থাৎ এক-পঞ্চমাংশ। ২. আবু হুযায়ফার মতে, জমির উর্বরতা বিবেচ্য বিষয় নয়, বরং খারাজ ধার্য হবে খরচের পরিমাণের ওপর। তাঁর মতে, প্রাকৃতিক পানিতে উৎপাদিত ফসলের ওপর খারাজ ধার্য হবে সর্বোচ্চ হারে। অর্থাৎ মোট উৎপন্ন ফসলের অর্ধাংশ। মোটকথা, খারাজের সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই। ইসলামি সরকার পরিবেশ পরিস্থিতি, জমির ধরন ও উৎপন্ন ফসলের প্রকৃতি বিবেচনা করে খারাজের পরিমাণ নির্ধারণ করে থাকে।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
খারাজের পরিমাণ ব্যাখ্যা কর।
উত্তর