উদ্দীপকে উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইসলামি ব্যংকের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইসলামি ব্যাংকের বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকে মনজুর আলী যে প্রচলিত ব্যাংকে টাকা সঞ্চয় করেন তার সাথে ইসলামি ব্যাংকসমূহের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন- ১. ইসলামি ব্যাংক ইসলামি শরিয়তের ভিত্তিতে উদ্ভাবিত ও পরিচালিত। প্রচলিত ব্যাংক মানবরচিত ঐতিহ্যগত ধারা অনুযায়ী পরিচালিত। ২. ইসলামি ব্যাংক লেনদেনের সবপর্যায়ে সম্পূর্ণরূপে সুদ পরিহার করে চলে। অন্যদিকে, প্রচলিত ব্যাংকের মূলভিত্তিই হলো সুদ। ৩. ইসলামি ব্যাংকের আয়ের উৎস মুনাফা। প্রচলিত ব্যাংকের আয়ের উৎস সুদ। ৪. ইসলামি ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক হলো অংশীদারিত্বের, গ্রাহকের লাভ-লোকসানের দায়-দায়িত্ব ব্যাংক গ্রহণ করে। অন্যদিকে, প্রচলিত ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক মহাজন-খাতকের। গ্রাহকের লাভ-লোকসানের দায়-দায়িত্ব ব্যাংক বহন করে না। ব্যাংক গ্রাহকের নিকট থেকে নির্ধারিত সুদ পুরাপুরি আদায় করে নেয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানের সাথে ইসলামি ব্যংকের বৈসাদৃশ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর