স্থানীয় মুরব্বির মন্তব্য কি সমর্থনযোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: স্থানীয় মুরব্বির মন্তব্য-সমর্থনযোগ্য নয়। আবাদি জমি দুভাবে চাষাবাদ করা হয়ে থাকে। কোনো কোনো জমিতে বিনা সেচে প্রাকৃতিক বৃষ্টি বা ঝরনার পানির সাহায্যে চাষাবাদ হয়ে থাকে। আবার কোনো কোনো জমিতে কৃত্রিম সেচের সাহায্যে চাষাবাদ করতে হয়। এ দুই ধরনের জমির উৎপন্ন ফসলের করের নিসাব দুই রকম। মহানবি (স.) বলেছেন, “যে জমিতে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের দশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (অর্ধ উশর) দিতে হবে।" (বুখারি, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ) উদ্দীপকে মো আরিফ কৃত্রিম উপায়ে সেচ দিয়ে ফসল উৎপাদন করায় উৎপাদিত ফসলের বিশ ভাগের এক ভাগ উশর জমা দেন, যা উশরের সঠিক নিসাব। কিন্তু স্থানীয় মুরব্বির মতে মোঃ আরিফ আরও বেশি উশর আদায় করতে হবে। তার এরূপ মন্তব্য সঠিক নয়। কেননা মোঃ আরিফ কৃত্রিম সেচের মাধ্যমে ফসল উৎপাদন করায় আর নিসাব অর্ধ উশর।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
স্থানীয় মুরব্বির মন্তব্য কি সমর্থনযোগ্য? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর