শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনামূলক পরিচয় তুলে ধর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনামূলক পরিচয় তুলে ধরা হলো- ১. ইসলামি অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র কুরআন-সুন্নাহ হতে উৎসারিত। অন্যদিকে পুঁজিবাদি ও সমাজতান্ত্রিক অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র মানব রচিত। ২. ইসলামি অর্থনীতিতে তাকওয়ার মূল্য অনেক বেশি, আর পাশ্চাত্য অর্থনীতিতে ব্যক্তিস্বার্থ বা রাষ্ট্রস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ৩. ইসলামি অর্থব্যবস্থায় আখিরাতের চিন্তা প্রাধান্য পায়। আর অন্যদিকে পাশ্চাত্য অর্থব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। ৪. ইসলামি অর্থনীতি ইসলাম ধর্মের মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। আর পাশ্চাত্য অর্থনীতি ধর্মনিরপেক্ষতার ধ্যানধারণার ওপর প্রতিষ্ঠিত। এতে ধর্মের কোনো স্থান নেই। ৫. ইসলামি অর্থনীতিতে সম্পদের একমাত্র মালিক আল্লাহ, মানুষ সম্পদে প্রতিনিধিত্ব করে মাত্র, পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ ব্যক্তিমালিকানা স্বীকৃত। আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। ৬. ইসলাম মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়। আর পাশ্চাত্য অর্থনীতি ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয়। ৭. যা মানবকল্যাণ সাধন করে না এবং আল্লাহর পথের অন্তরায় তা ইসলামের দৃষ্টিতে সম্পদ নয়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থব্যবস্থায় প্রবৃত্তির তাড়নায় যা কিছু প্রয়োজন, সবই সম্পদ।

HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক …

উদ্দীপক

শ্রেণিকক্ষে শিক্ষক ইসলামি অর্থব্যবস্থা পড়তে গিয়ে এর সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা পেশ করেন। সেখানে তিনি প্রমাণ করেন যে, একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যেই রয়েছে অর্থের নিরাপত্তা, মানুষের স্বস্তি ও ভারসাম্যপূর্ণতা।

উত্তর

উশর হলো মুসলমানদের ভূমিকর বা ফসলে যাকাত। অর্থাৎ মুসলমানদের ব্যক্তিগত ভূমিতে উৎপন্ন ফসলের ১১০\frac{১}{১০} ভাগ অথবা ২২০\frac{২}{২০} ভাগ যাকাত দেওয়াই হলো উশর।

উত্তর

ইসলামি ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যার সকল প্রকার কার্যাবলি তথা বিনিয়োগ, আমানত গ্রহণ, ঋণপ্রদানসহ যাবতীয় লেনদেন কুরআন, হাদিস ও ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত এবং তা প্রচলিত ব্যাংক ব্যবস্থার অন্যতম ভিত্তি সুদ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ইসলামি ব্যাংকিং এর সংজ্ঞা নির্ধারণ করেছে। আর তা হলো- "ইসলামি ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা তার উদ্দেশ্য, আইন-কানুন ও কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামি শরিয়াহর নীতিমালাকে মেনে চলে এবং তার যাবতীয় লেনদেন সুদের আদান-প্রদানকে বর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

উত্তর

উদ্দীপকে বর্ণিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনামূলক পরিচয় তুলে ধরা হলো- ১. ইসলামি অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র কুরআন-সুন্নাহ হতে উৎসারিত। অন্যদিকে পুঁজিবাদি ও সমাজতান্ত্রিক অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র মানব রচিত। ২. ইসলামি অর্থনীতিতে তাকওয়ার মূল্য অনেক বেশি, আর পাশ্চাত্য অর্থনীতিতে ব্যক্তিস্বার্থ বা রাষ্ট্রস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ৩. ইসলামি অর্থব্যবস্থায় আখিরাতের চিন্তা প্রাধান্য পায়। আর অন্যদিকে পাশ্চাত্য অর্থব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। ৪. ইসলামি অর্থনীতি ইসলাম ধর্মের মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। আর পাশ্চাত্য অর্থনীতি ধর্মনিরপেক্ষতার ধ্যানধারণার ওপর প্রতিষ্ঠিত। এতে ধর্মের কোনো স্থান নেই। ৫. ইসলামি অর্থনীতিতে সম্পদের একমাত্র মালিক আল্লাহ, মানুষ সম্পদে প্রতিনিধিত্ব করে মাত্র, পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ ব্যক্তিমালিকানা স্বীকৃত। আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। ৬. ইসলাম মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়। আর পাশ্চাত্য অর্থনীতি ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয়। ৭. যা মানবকল্যাণ সাধন করে না এবং আল্লাহর পথের অন্তরায় তা ইসলামের দৃষ্টিতে সম্পদ নয়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থব্যবস্থায় প্রবৃত্তির তাড়নায় যা কিছু প্রয়োজন, সবই সম্পদ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি হলো 'একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যে রয়েছে অর্থের নিরাপত্তা, মানুষের স্বস্তি ও ভারসাম্যপূর্ণতা। সুতরাং উদ্দীপকে বর্ণিত দাবিটি যথার্থ। ইসলামি অর্থব্যবস্থা দেশের প্রতিটি মানুষের জীবনযাত্রার মৌলিক প্রয়োজন যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করে। শোষণ, বঞ্চনা, অসাম্য ও অবিচারের মূল উৎস হলো মূল্যবোধহীন ও নীতিবিবর্জিত অর্থব্যবস্থার আধিপত্য। ইসলামি অর্থব্যবস্থা নির্যাতিত ও বঞ্চিতদের এমন সব সুযোগ-সুবিধা দেয় যাতে তারা পৃথিবীতে ন্যায়সংগতভাবে জীবনযাপন করতে পারে। উপার্জনকারী তার উপার্জিত অর্থসম্পদ আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের জন্য ব্যয় করবে। পরিবারবর্গের জন্য ব্যয় করবে এবং জনসাধারণের সার্বিক কল্যাণের জন্য খরচ করবে। এভাবে ব্যয় করলে সমাজে ও রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য লাঘব হবে এবং নির্যাতিত ও বঞ্চিতদের মাঝে শান্তি বিরাজ করবে। ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ তাঁর প্রতিনিধি হিসেবে তা ব্যবহার করেন। এ ব্যবস্থায় সম্পদের সুষম ও ভারসাম্যপূর্ণ বণ্টননীতি অনুসরণ করা হয়। দারিদ্র্য বিমোচনে ইসলামি অর্থব্যবস্থার তাৎপর্য অপরিসীম। এ অর্থব্যবস্থায় ধনীদের সম্পদে গরিবদের জন্য নির্ধারিত অংশ রয়েছে। ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে যাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে। ইসলামি অর্থব্যবস্থায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পরিশেষে তাই বলা যায়, একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যেই রয়েছে অর্থের নিরাপত্তা, মানুষের স্বস্তি ও ভারসাম্যপূর্ণতা। উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি তাই যথার্থ।
HSCIslamic Studies 1st PaperChapter 5 : ইসলামের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহেদা ও রিতা দুই বান্ধবী। একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তবে রাজনৈতিক মতাদর্শে শাহেদা পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে আর রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে। মাঝে মধ্যেই তারা নিজেদের সপক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে আলোচনা করে। একদিন অধ্যাপক হামিদ সাহেব বিষয়টি জানতে পেরে তাদেরকে বললেন, 'পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ দিতে পারে না'।

Comilla · 2017

ক
জাকাতের নিসাব কী?
খ
উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।
গ
শাহেদা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ
অধ্যাপক হামিদ সাহেবের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জাকাতের নিসাব কী?

জাকাতের নিসাব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাব উদ্দীন তার বন্ধু আবিদ হোসেনের কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ নেন। এক বছর পর উক্ত ঋণের এক লক্ষ টাকা পরিশোধের জন্য বন্ধু আবিদের বাড়িতে গেলে তিনি বলেন, স্বর্ণ ও রৌপ্য মিলিয়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তুমি জাকাত আদায় করো না। এর জন্য তোমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আমি এ বছর মোট সম্পদ হিসেব করে শতকরা ২১২২ \frac{১}{২} টাকা হারে মোট এক লক্ষ টাকা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মসজিদে ব্যয় করেছি। তখন শিহাব উদ্দীন বলেন, আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি তোমার সম্পদের এ ধরনের ব্যয় যথাযথ নয়।

Dhaka · 2017

ক
আল-ফাই কী?
খ
'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।
গ
জনাব শিহাব উদ্দীনের জাকাত দেওয়ার প্রয়োজন নেই কেন? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আবিদ হোসেনের সম্পদ ব্যয় বিষয়ে জনাব শিহাব উদ্দীনের বক্তব্যের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আল-ফাই কী?

আল-ফাই কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশী অর্থনীতিবিদ ড. আবদুল আলি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পাঁচ বছর চাকুরী করেছিলেন। সে দেশে তিনি লক্ষ করেছিলেন তাঁর কয়েকজন বন্ধু অনেক ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দরিদ্রদের কোনো অর্থ প্রদান করেন না। একদিন তিনি তাঁর এক বন্ধুকে বললেন, শারীরিক ইবাদতের মতো আর্থিক একটি ইবাদত তোমার ওপর ফরজ। আবদুল আলি সাহেবের বন্ধু কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়।

Rajshahi · 2018

ক
উশর কী?
খ
হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।
গ
করিব সাহেবের বক্তব্যে কোন ইবাদতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
আবদুল আলি সাহেবের বক্তব্যে যে ইবাদতের উল্লেখ আছে তার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উশর কী?

উশর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।