উদ্দীপকে উল্লিখিত আয়াতটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনায় উল্লিখিত আয়াতটি এসেছে। ইসলামি অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো হারাম বর্জন। সম্পদ উপার্জন, ব্যয় ও বণ্টনের সকল ক্ষেত্রে হারাম পন্থা নিষিদ্ধ। ইসলামি শরিয়তে হারাম ঘোষিত কাজের মধ্যে সুদ সম্পর্কিত নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কঠোর। পাশ্চাত্যের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতির প্রভাবে সুদ সারা দুনিয়ার অর্থনীতিকে ছেয়ে ফেলেছে। ইসলামে সুদব্যবস্থাকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে ব্যবসায়কে হালাল করা হয়েছে। এ মর্মে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আল্লাহ ব্যবসায় বা বেচাকেনা হালাল (বৈধ) করে দিয়েছেন। কিন্তু সুদ হারাম (অবৈধ) করেছেন।” সূরা আল-বাকারা: ২৭৫) ইসলামি অর্থব্যবস্থা সকল প্রকার সুদকেই নিষিদ্ধ করেছে। সুদের হার উচ্চ হোক বা নিম্ন হোক। চক্রবৃদ্ধি সুদ হোক বা সরল সুদ হোক ইসলামে সব সুদই হারাম। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, "হে ইমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদগ্রহণ কর না।" (সূরা আলে-ইমরান: ১৩০) অতএব, সুদ নিষিদ্ধকরণে ইসলামি অর্থব্যবস্থার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আয়াতটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর