ইসলামে দাওয়াহের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর: দাওয়াহ-এর মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার ঘটে বলে ইসলামে দাওয়াহর গুরুত্ব অপরিসীম। মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকাকে ইসলামি দাওয়াহ বলা হয়। ইসলাম প্রচার ও প্রসারে এটি সর্বাধিক কার্যকরী মাধ্যম। দাওয়াহ ছাড়া ইসলাম প্রচারের কথা কল্পনাই করা যায় না। কেননা দাওয়াহ মানেই প্রচার। এর মাধ্যমে মানুষের কাছে আল্লাহর দীনের আহ্বান পৌঁছানো হয়। ইসলাম এবং ইসলামি জীবনধারার নীতি ও আদর্শ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে দাওয়াহ-এর গুরুত্ব অপরিসীম। এটি সর্বোত্তম কাজ এবং শ্রেষ্ঠতম বাণী। কেননা এর মূলকথা হলো— মানুষকে আল্লাহর পথ ও রাসুল (স)-এর হিদায়াতের দিকে আহ্বান করা। তাই ইসলামে দাওয়াহর গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
ইসলামে দাওয়াহের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর