ইসলামি অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে তোমার অভিমতসহ পর্যালোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি অর্থব্যবস্থার সাথে প্রচলিত অর্থব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। মানুষের আর্থিক জীবনপ্রণালির বিশ্লেষণ এবং অর্থনৈতিক জীবন পরিচালনা ও নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট ব্যবস্থাপনাই হলো প্রচলিত অর্থব্যবস্থা। আর ইসলামি অর্থব্যবস্থা হলো- ইসলামি শরিয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের বিশ্লেষণ ও অধ্যয়নকে বুঝায় । ইসলামি অর্থব্যবস্থার সব নিয়মনীতি ও সূত্র কুরআন ও হাদিসের ভিত্তিতে রচিত। আর অন্যান্য সব অর্থব্যবস্থার তত্ত্ব, সূত্র ও নীতিমালা মানবরচিত। ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা স্বীকৃত হলেও সম্পদের আসল মালিক আল্লাহ তায়ালা। অপরপক্ষে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কেবল ব্যক্তি নিজেই। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রম ও সম্পদ সামগ্রিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত। প্রচলিত অর্থনীতি সুদভিত্তিক কিন্তু ইসলামি অর্থনীতি সুদমুক্ত। প্রচলিত অর্থনীতি সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত নয় । কিন্তু ইসলামি অর্থনীতি সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত। ইসলামি অর্থব্যবস্থা জাকাতভিত্তিক। কিন্তু প্রচলিত অন্যান্য অর্থব্যবস্থা জাকাতভিত্তিক নয়। সুতরাং প্রচলিত অন্যান্য অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা করে দেখা যায় যে, ইসলামি অর্থব্যবস্থা সকলের জন্য কল্যাণকর অর্থব্যবস্থা।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
ইসলামি অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার পার্থক্য পাঠ্যবইয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর