"মিথ্যা মানুষকে ধ্বংস করে।"- ব্যাখ্যা কর।
উত্তর: মিথ্যার মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস হয়। শিখ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী সত্যি সত্যি বিপদে পড়লেও যদি কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহ্বান করে তার ডাকে কেউ সাড়া দেয় না কারণ তার কথার প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক করতে চায় না। মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যার মাধ্যমে মানুষ বেশি বেশি পাপকর্মে জড়িয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যা একজন মানুষের ধ্বংসের চরম রূপ, সুতরাং বোঝা গেল যে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
"মিথ্যা মানুষকে ধ্বংস করে।"- ব্যাখ্যা কর।
উত্তর