উদ্দীপকে উল্লিখিত জামিল হোসেন ইসলামের যে বিধানটি পালন করেন তা চিহ্নিতপূর্বক সমাজে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামিল হোসেন ইসলামি অর্থব্যবস্থার উশরের বিধানটি পালন করেন। বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হলো উশর। মুসলিম মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্বকে উশর বলা হয়। এ ব্যাপারে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, “আর ফসল তোলার দিনে এর হক বা প্রাপ্য আদায় কর।” (সূরা আল-আনআম : ১৪১) উশর আদায়ের পরিমাণ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে ভূমির পানি সরবরাহ সৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। আর যে জমিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে।” (সহীহ বুখারি) উদ্দীপকে কৃষক জামিল হোসেন জমিতে ফসল আবাদ করেন। ফসল ঘরে ওঠার সাথে সাথেই ফসলের নির্ধারিত একটি অংশ বাইতুল মালে জমা দেন। তাই বলা যায় জামিল হোসেনের কাজে উশরের বিধানটি পালিত হয়েছে। উশরের সামাজিক ব্যাপক প্রভাব রয়েছে। উশর পালনের ফলে সমাজের ধনী গরিবদের মাঝে বৈষম্য দূরীভূত হয়। সমাজের অর্থনীতি মজবুত হয়। ফলে সমাজে শান্তি বিরাজ করে।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামিল হোসেন ইসলামের যে বিধানটি পালন করেন তা চিহ্ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর