উদ্দীপকের শেষে উল্লিখিত আতিক সাহেব ছাত্রদেরকে যে দুটি অর্থব্যবস্থার ধারণা দিয়েছেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষে যে দুটি অর্থব্যবস্থা সম্পর্কে আতিক সাহেব ছাত্রদের সুস্পষ্ট ধারণা দেন তা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। নিচে উক্ত অর্থব্যবস্থা দুটি বিশ্লেষণ করা হলো: ১. পুঁজিবাদী অর্থব্যবস্থা: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা ভোগ করে এবং ইচ্ছামতো উৎপাদন, বণ্টন, বিপণন ও মুনাফা অর্জন করতে পারে। ফলে Monopoly Market সহ মজুতদারি ও কালোবাজারি তৈরি হয়। এটি মানবরচিত একটি ব্যবস্থা। এ অর্থব্যবস্থার ভিত্তি হলো সুদ। সুদের মাধ্যমে সকল কারবার পরিচালিত হয় এবং এটি পুঁজিহীনদেরকে শোষণ করে থাকে। ২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের এবং উৎপাদন, বণ্টন, বিপণন ও ভোগের সিদ্ধান্ত রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। ফলে মানুষের উৎপাদনসমূহ কমে যায় এবং আর্থিক বিপর্যয় নেমে আসে। সমাজতন্ত্রে অর্থনৈতিক মুক্তির ওপর জোর দেওয়া হয়েছে তবে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার মুক্তি নেই। এ অর্থব্যবস্থায় ব্যক্তির কল্যাণে চিন্তার সুযোগ নেই। সে যন্ত্রের মতো শ্রম দেবে, বিনিময়ে খাদ্যবস্ত্র পাবে। অপরের মঙ্গল করার চিন্তা এ অর্থব্যবস্থায় কল্পনাও করা যায় না। এ অর্থব্যবস্থায় ব্যক্তি সুদে পুঁজি খাটাতে পারেন তবে প্রত্যক্ষভাবে ব্যাংক ও বিমা রাষ্ট্রীয়ভাবে সুদ চালু রয়েছে। এ অর্থব্যবস্থায় ব্যক্তি রাষ্ট্রের ইচ্ছানুযায়ী নিয়োজিত থাকে। তাই বলা যায়, উদ্দীপকের শেষে আতিক সাহেব ছাত্রদের পুঁজিবাদী অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ধারণা দেন। প্রকৃতপক্ষে এ দুটি অর্থব্যবস্থার কোনোটিই মানুষের জন্য কল্যাণকর নয়, বরং ইসলামি অর্থব্যবস্থায়ই মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করে।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের শেষে উল্লিখিত আতিক সাহেব ছাত্রদেরকে যে দুটি অর্থব্যবস্থার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর