উদ্দীপকে উল্লিখিত আরিফ ইসলামের কোন বিধানটি পালন করেন তা চিহ্নিতপূর্বক সমাজে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আরিফ ইসলামি অর্থব্যবস্থার 'উশরে'র বিধানটি পালন করেন। বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হলো উশর। মুসলিম মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্বকে উশর বলা হয়। এ ব্যাপারে কোরআন, মাজিদে ইরশাদ হয়েছে, "আর ফসল তোলার দিনে এর দেয় প্রদান করবে।" (সূরা আনআস: ১৪১) হাদিসে এ ব্যাপারে ব্যাখ্যা রয়েছে: রাসুলুল্লাহ (সা.) বলেন, "যে ভূমির পানি সরবরাহ সৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। আর যে জমিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। ইমাম আবু হানিফা (র.)-এর মতে, উশরি থেকে ফসল, ফল-ফলাদি, শাকসবজি, মধু ইত্যাদি সবকিছুতেই উশর ওয়াজিব। উশর ফসলের যাকাত। এজন্য যাকাতের খাতগুলোই উশরের অর্থ ব্যয়ের খাত হিসেবে বিবেচিত হবে। এ খাতগুলো হলো- ফকির, মিসকিন, যাকাতের কর্মচারী, সন্তুষ্টি, ক্রীতদাস ঋণমুক্তি, ফিসাবিলিল্লাহ ও মুসাফির। অতএব উদ্দীপকে আরিফ ইসলামের উশরের বিধানটি যথাযথভাবে পালন করেছে। সমাজের সকল কৃষকের উচিত আমির হোসেনের মতো উশরের বিধানটি ভালোভাবে পালন করা।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আরিফ ইসলামের কোন বিধানটি পালন করেন তা চিহ্নিতপূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর