উদ্দীপকে মনির সাহেবের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মনির সাহেবের কর্মকাণ্ডে 'উশর' বিধানটি লঙ্ঘিত হয়েছে। 'উশর' আরবি শব্দ। এর অর্থ হলো এক-দশমাংশ। ইসলামি শরিয়তের পরিভাষায় মুসলিম নাগরিকদের জমিতে উৎপন্ন ফসলের ১/১০ ভাগ ফসল শরিয়ত নির্ধারিত খাতে প্রদান করাকে উশর বলে। শর্ত হলো-উক্ত ফসল প্রাকৃতিক সেচের মাধ্যমে যেমন বৃষ্টির মাধ্যমে উৎপাদিত হতে হবে। তবে উৎপাদনকারী যদি ফসল উৎপাদনে কৃত্রিম সেচ ব্যবহার করে থাকে তাহলে উৎপন্ন ফসলের বিশ ভাগের একভাগ 'উশর' হিসেবে আদায় করতে হবে। একে 'ফসলি কর'ও বলা হয়। উশর আদায় করা সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন-"তোমরা ফল-ফসল খাও, যখন ফসল কাটার সময় হয়। আর ফসল তোলার দিন তার হক আদায় কর। তোমরা অপচয় কর না।" (সূরা আল-আনআম: ১৪১) মূলত ইসলামি রাষ্ট্রে উশর রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করা হয়ে থাকে। কারণ এটি ইসলামি রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস। উদ্দীপকে জনাব মনির একজন কৃষক। প্রতিবছর তার জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হলেও তিনি উৎপাদিত ফসলের কোনো অংশই গরিবদের দেন না। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, জনাব মনিরের কর্মকাণ্ডে ইসলামের 'উশর' বিধানটি লঙ্ঘিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে মনির সাহেবের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর