নাজমুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, অর্থনীতিতে উক্ত ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: নাজমুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সেটি হলো ইসলামি ব্যাংক। ইসলামি ব্যাংক বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে। যার সকল প্রকার কাজকর্ম ও আদান প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত। উদ্দীপকে নাজমুল ইসলামি অর্থব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। নাজমুল যেহেতু ইসলামি অর্থব্যবস্থায় পরিচালিত ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেহেতু এটি ইসলামি ব্যাংককেই নির্দেশ করে। অর্থনীতিতে ইসলামি ব্যাংকের ভূমিকা অপরিসীম। ইসলামি ব্যাংক সমাজ থেকে অভিশপ্ত সুদ উচ্ছেদ করে মানুষকে ইসলামের নির্দেশনা অনুসারে সুদবিহীন লেনদেন করার সুযোগ তৈরি করে দিয়েছে। ইসলামি ব্যাংক শরিয়াহ অনুমোদিত পদ্ধতিতে বিনিয়োগ করে অর্থনীতির চাকাকে সচল রাখতে ভূমিকা রাখে। সম্পদের প্রবাহ গতিশীল রাখে। ইসলামি ব্যাংক সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন হয় এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়। সমাজে বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায় এবং রাষ্ট্রের অর্থনৈতিক ভীত মজবুত ও শক্তিশালী হয়। দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। ইসলামি ব্যাংক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনে কর্জে হাসানাহ প্রদান করে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও ইসলামি ব্যাংকের আরো বহুবিধ কার্যক্রম রয়েছে যা সামগ্রিকভাবে একটি দেশের অর্থনীতিতে ও মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখে।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
নাজমুল যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, অর্থনীতিতে উক্ত ব্যাংকটির ভূমিকা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর