আশরাফ ঘানি সাহেবের দেশে যে অর্থব্যবস্থার কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে আশরাফ ঘানি সাহেবের দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যাবলি হলো- ১. ইসলামি অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা আল্লাহর। মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পদ ভোগ-ব্যবহারের অধিকারী মাত্র। ২. ইসলামি অর্থব্যবস্থায় যেকোনো উপায়ে বৈধ-অবৈধ চিন্তা না করে এবং অন্য মানুষের কল্যাণ-অকল্যাণ না ভেবে ঢালাওভাবে ধন-সম্পদ উপার্জন করতে নিষেধ করেছে। ৩. ইসলামি অর্থব্যবস্থায় সম্পদ যেন কোনো এক ব্যক্তির হাতে পুঞ্জীভূত না হয় সেজন্য সুষম বণ্টন নীতি অবলম্বন করা হয়েছে। ৪. মূল্যবৃদ্ধি বা অধিক মুনাফা লাভের আশায় সম্পদ জমা করে রাখা এবং যাকাত আদায় না করে সম্পদের পাহাড় গড়ে তোলাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। ৫. নাপাক ও হারাম বস্তুর ব্যবসায়, জবরদখল, ঘুষ গ্রহণ, আত্মসাৎ, অধিকার হরণ ইত্যাদি অবৈধ উপায়ে অর্থ উপার্জন এ অর্থব্যবস্থায় কঠোরভাবে নিষেধ করেছে। ৬. ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো যাকাত ব্যবস্থা চালু করা। ৭. ইসলামি অর্থব্যবস্থায় বায়তুলমাল বা সরকারি তহবিল গঠনের নির্দেশ রয়েছে। রাষ্ট্রীয় আয়ের একটি অংশ বায়তুলমালে জমা থাকবে। দেশের যেকোনো নিরুপায় ব্যক্তির বা রাষ্ট্রীয় প্রয়োজনে অর্থ যোগান দেওয়াই বায়তুলমালের উদ্দেশ্য। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দ্বারা এটিই প্রতীয়মান হয় যে, ইসলামি অর্থব্যবস্থা একটি মানবকল্যাণময় প্রগতিশীল আদর্শ অর্থব্যবস্থা, যা উদ্দীপকে বর্ণিত আশরাফ ঘানি সাহেবের দেশে বিদ্যমান।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
আশরাফ ঘানি সাহেবের দেশে যে অর্থব্যবস্থার কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর