'যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা আবশ্যক'- ব্যাখ্যা কর।
উত্তর: যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ থাকা। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ না থাকলে যাকাত ফরজ হয় না। নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায় সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণের অর্থসম্পদ। এ পরিমাণ সম্পদ কারও নিকট পূর্ণ এক বছরকাল থাকলে তার ওপর এ সম্পদের যাকাত আদায় করা ফরজ। তবে উৎপন্ন ফসল ও গবাদি পশুর যাকাতের নিসাব ভিন্নতর।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
'যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা আবশ্যক'- ব্যাখ্যা কর।
উত্তর