শেয়ারFacebookWhatsApp

উক্ত অর্থব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা মানবজীবনে উক্ত অর্থব্যবস্থায় গুরুত্ব অপরিসীম। একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যেই মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের সুন্দর ব্যবস্থা রয়েছে। কাজেই ইসলামি অর্থব্যবস্থা চালু হলে দারিদ্র্যের অবসান ঘটে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। ইসলাম নির্দেশিত যাকাত, সাদকাহ, দান-খয়রাত ইত্যাদির মাধ্যমে লোকদের অভাব বিমোচন করা হয়। যাকাত ও সাদকার অর্থ সংগ্রহ করে ইসলামি সমাজে বিভিন্ন ধরনের শিল্পকারখানা ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা হয় এবং লোকদের বেকার হাতকে কর্মীর হাতে ও ভিক্ষুকের হাতকে দাতার হাতে পরিণত করে। ফলে আর্থসামাজিক সচ্ছলতা সৃষ্টি হয়। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। সমাজের এক শ্রেণির লোক যখন সম্পদের পাহাড় গড়ে বিলাসী জীবনযাপন করে তখন অপর শ্রেণি অনাহারে, অর্ধাহারে মানবেতরভাবে দিনাতিপাত করে ফলে সমাজে হিংসা-বিদ্বেষ, চুরি-ডাকাতি, লুটতরাজ ইত্যাদি শান্তি বিনষ্টকারী কার্যকলাপ সংঘটিত হয় এবং সমাজে অশান্তি দেখা দেয়। কিন্তু ইসলামি অর্থনীতি চালু হলে সম্পদ কতিপয় লোকের হাতে পুঞ্জীভূত থাকে না, বরং ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, আশরাফ ঘানি সাহেবের দেশে এমন অর্থব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থা যা কল্যাণময়, বিজ্ঞানময় এবং ভারসাম্যপূর্ণ। এ অর্থব্যবস্থা পুঁজিবাদী বা সমাজবাদী, যেকোনো অর্থব্যবস্থার তুলনায় প্রগতিশীল এবং মানবতার জন্য অধিকতর কল্যাণকর অর্থদর্শন। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, মানবজীবনে ইসলামি অর্থব্যবস্থার গুরুত্ব অপরিসীম।

HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল

উক্ত অর্থব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

আশরাফ ঘানি সাহেবের দেশে এমন অর্থব্যবস্থা বিদ্যমান, যা মানবকল্যাণময়, বৈজ্ঞানিক এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থা মানব রচিত পুঁজিবাদী বা সমাজবাদী যেকোনো অর্থব্যবস্থার তুলনায় প্রগতিশীল এবং মানবতার জন্য অধিকতর কল্যাণকর একটি অর্থদর্শন। এ অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ অন্যান্য - অর্থব্যবস্থার থেকে উন্নত এবং মানবকল্যাণময়।

উত্তর

ইসলামি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো সম্পদের প্রকৃত মালিকানা কেবল আল্লাহ তায়ালারই। মানুষ একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পদের আয়-উপার্জন ও ভোগ-ব্যবহারের অধিকারী মাত্র।

উত্তর

ইসলামি অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে ড. এম এ মান্নান লিখেন: "Islamic Economics is a social science which studies economic problems of the people in the light of Islam." অর্থাৎ, "ইসলামি অর্থনীতি হচ্ছে একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলি আলোচনা করে।" কোনো কোনো অর্থনীতিবিদের মতে, যে সমাজবিজ্ঞান ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে, তাই ইসলামি অর্থনীতি। সহজ কথায় আল্লাহর দেওয়া ইসলামের বিধিনিষেধ রক্ষা করে উৎপাদন, আয়, উপার্জন, ব্যয়-বণ্টন ও ভোগব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলি পরিচালনার জ্ঞান ও বাস্তব কার্যক্রম গ্রহণ করে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাই ইসলামি অর্থনীতি।

উত্তর

উদ্দীপকে আশরাফ ঘানি সাহেবের দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্যাবলি হলো- ১. ইসলামি অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা আল্লাহর। মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পদ ভোগ-ব্যবহারের অধিকারী মাত্র। ২. ইসলামি অর্থব্যবস্থায় যেকোনো উপায়ে বৈধ-অবৈধ চিন্তা না করে এবং অন্য মানুষের কল্যাণ-অকল্যাণ না ভেবে ঢালাওভাবে ধন-সম্পদ উপার্জন করতে নিষেধ করেছে। ৩. ইসলামি অর্থব্যবস্থায় সম্পদ যেন কোনো এক ব্যক্তির হাতে পুঞ্জীভূত না হয় সেজন্য সুষম বণ্টন নীতি অবলম্বন করা হয়েছে। ৪. মূল্যবৃদ্ধি বা অধিক মুনাফা লাভের আশায় সম্পদ জমা করে রাখা এবং যাকাত আদায় না করে সম্পদের পাহাড় গড়ে তোলাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। ৫. নাপাক ও হারাম বস্তুর ব্যবসায়, জবরদখল, ঘুষ গ্রহণ, আত্মসাৎ, অধিকার হরণ ইত্যাদি অবৈধ উপায়ে অর্থ উপার্জন এ অর্থব্যবস্থায় কঠোরভাবে নিষেধ করেছে। ৬. ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো যাকাত ব্যবস্থা চালু করা। ৭. ইসলামি অর্থব্যবস্থায় বায়তুলমাল বা সরকারি তহবিল গঠনের নির্দেশ রয়েছে। রাষ্ট্রীয় আয়ের একটি অংশ বায়তুলমালে জমা থাকবে। দেশের যেকোনো নিরুপায় ব্যক্তির বা রাষ্ট্রীয় প্রয়োজনে অর্থ যোগান দেওয়াই বায়তুলমালের উদ্দেশ্য। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দ্বারা এটিই প্রতীয়মান হয় যে, ইসলামি অর্থব্যবস্থা একটি মানবকল্যাণময় প্রগতিশীল আদর্শ অর্থব্যবস্থা, যা উদ্দীপকে বর্ণিত আশরাফ ঘানি সাহেবের দেশে বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা মানবজীবনে উক্ত অর্থব্যবস্থায় গুরুত্ব অপরিসীম। একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যেই মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের সুন্দর ব্যবস্থা রয়েছে। কাজেই ইসলামি অর্থব্যবস্থা চালু হলে দারিদ্র্যের অবসান ঘটে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। ইসলাম নির্দেশিত যাকাত, সাদকাহ, দান-খয়রাত ইত্যাদির মাধ্যমে লোকদের অভাব বিমোচন করা হয়। যাকাত ও সাদকার অর্থ সংগ্রহ করে ইসলামি সমাজে বিভিন্ন ধরনের শিল্পকারখানা ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা হয় এবং লোকদের বেকার হাতকে কর্মীর হাতে ও ভিক্ষুকের হাতকে দাতার হাতে পরিণত করে। ফলে আর্থসামাজিক সচ্ছলতা সৃষ্টি হয়। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। সমাজের এক শ্রেণির লোক যখন সম্পদের পাহাড় গড়ে বিলাসী জীবনযাপন করে তখন অপর শ্রেণি অনাহারে, অর্ধাহারে মানবেতরভাবে দিনাতিপাত করে ফলে সমাজে হিংসা-বিদ্বেষ, চুরি-ডাকাতি, লুটতরাজ ইত্যাদি শান্তি বিনষ্টকারী কার্যকলাপ সংঘটিত হয় এবং সমাজে অশান্তি দেখা দেয়। কিন্তু ইসলামি অর্থনীতি চালু হলে সম্পদ কতিপয় লোকের হাতে পুঞ্জীভূত থাকে না, বরং ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, আশরাফ ঘানি সাহেবের দেশে এমন অর্থব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থা যা কল্যাণময়, বিজ্ঞানময় এবং ভারসাম্যপূর্ণ। এ অর্থব্যবস্থা পুঁজিবাদী বা সমাজবাদী, যেকোনো অর্থব্যবস্থার তুলনায় প্রগতিশীল এবং মানবতার জন্য অধিকতর কল্যাণকর অর্থদর্শন। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, মানবজীবনে ইসলামি অর্থব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperChapter 5 : ইসলামের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহেদা ও রিতা দুই বান্ধবী। একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তবে রাজনৈতিক মতাদর্শে শাহেদা পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে আর রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে। মাঝে মধ্যেই তারা নিজেদের সপক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে আলোচনা করে। একদিন অধ্যাপক হামিদ সাহেব বিষয়টি জানতে পেরে তাদেরকে বললেন, 'পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ দিতে পারে না'।

Comilla · 2017

ক
জাকাতের নিসাব কী?
খ
উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।
গ
শাহেদা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ
অধ্যাপক হামিদ সাহেবের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উশর ও খারাজের মধ্যে পার্থক্য লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জাকাতের নিসাব কী?

জাকাতের নিসাব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাব উদ্দীন তার বন্ধু আবিদ হোসেনের কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ নেন। এক বছর পর উক্ত ঋণের এক লক্ষ টাকা পরিশোধের জন্য বন্ধু আবিদের বাড়িতে গেলে তিনি বলেন, স্বর্ণ ও রৌপ্য মিলিয়ে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তুমি জাকাত আদায় করো না। এর জন্য তোমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আমি এ বছর মোট সম্পদ হিসেব করে শতকরা ২১২২ \frac{১}{২} টাকা হারে মোট এক লক্ষ টাকা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মসজিদে ব্যয় করেছি। তখন শিহাব উদ্দীন বলেন, আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। আমি মনে করি তোমার সম্পদের এ ধরনের ব্যয় যথাযথ নয়।

Dhaka · 2017

ক
আল-ফাই কী?
খ
'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।
গ
জনাব শিহাব উদ্দীনের জাকাত দেওয়ার প্রয়োজন নেই কেন? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আবিদ হোসেনের সম্পদ ব্যয় বিষয়ে জনাব শিহাব উদ্দীনের বক্তব্যের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

'উশর ও খারাজ এক নয়।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আল-ফাই কী?

আল-ফাই কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশী অর্থনীতিবিদ ড. আবদুল আলি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পাঁচ বছর চাকুরী করেছিলেন। সে দেশে তিনি লক্ষ করেছিলেন তাঁর কয়েকজন বন্ধু অনেক ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দরিদ্রদের কোনো অর্থ প্রদান করেন না। একদিন তিনি তাঁর এক বন্ধুকে বললেন, শারীরিক ইবাদতের মতো আর্থিক একটি ইবাদত তোমার ওপর ফরজ। আবদুল আলি সাহেবের বন্ধু কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়।

Rajshahi · 2018

ক
উশর কী?
খ
হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।
গ
করিব সাহেবের বক্তব্যে কোন ইবাদতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
আবদুল আলি সাহেবের বক্তব্যে যে ইবাদতের উল্লেখ আছে তার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উশর কী?

উশর কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।