জনাব সালমানের মন্তব্যের আলোকে চতুষ্পদ জন্তুর যাকাত আদায়ের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সালমানের বক্তব্যের আলোকে গৃহপালিত চতুষ্পদ জন্তুর শরিয়ত কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় যাকাত আদায় করতে হয়। গৃহপালিত চতুষ্পদ জন্তুর জাকাতের নিসাব হলো- উট ৫টি, গরু-মহিষ ৩০টি, ছাগল, ভেড়া ও দুম্বা ৪০টি। যদি উক্ত পরিমাণ জন্তুর কেউ মালিক হয়, তাহলে তাকে ঐ পশুর জাকাত দিতে হবে। গৃহপালিত চতুষ্পদ জন্তুর জাকাত আদায়ের নিয়ম হলো- কমপক্ষে পাঁচটি উটের মালিক হলে জাকাত ফরজ হয়। প্রতি পাঁচটি উটের জন্য একটি করে ছাগল বা দুম্বা জাকাত দিতে হয়। পঁচিশটি উট হলে একটি একবছর বয়সী উটের বাচ্চা জাকাত দিতে হবে। ত্রিশটি গরু-মহিষ থাকলে জাকাত ফরজ হয়। ত্রিশটি গরু বা মহিষ থাকলে একটি এক বছর বয়সী বাছুর জাকাত দিতে হয়। ৪০-৬০টি গরু-মহিষের জন্য দু'রছর বয়সী একটি গরু বা মহিষ জাকাত দিতে হয়। ৬১-৬৯টি গরু বা মহিষ থাকলে এক বছর বয়সী দুটি বাছুর জাকাত দিতে হয়। ছাগল-ভেড়া ৪০টি থাকলে জাকাত ফরজ হয় এবং চল্লিশটির জন্য একটি জাকাত দিতে হয়। ১২১টির জন্য ২টি, ২০১টির জন্য ৩টি, ৪০০টি ছাগল ভেড়ার জন্য ৪টি ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। উদ্দীপকে জনাব সালমান বলেন, জমিতে, উৎপন্ন ফসলের ন্যায় গৃহপালিত চতুষ্পদ জন্তুতেও জাকাত দিতে হয়। গৃহপালিত চতুষ্পদ জন্তু বলতে আমরা উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বাকে বুঝি। সুতরাং বলা যায়, জনাব সালমানের মন্তব্যের আলোকে গৃহপালিত চতুষ্পদ জন্তুর উল্লিখিত প্রক্রিয়ায় জাকাত আদায় করতে হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
জনাব সালমানের মন্তব্যের আলোকে চতুষ্পদ জন্তুর যাকাত আদায়ের প্রক্রিয়া…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর