"যাকাত সম্পদ পবিত্র করে।"- ব্যাখ্যা কর।
উত্তর: পবিত্রতা ইমানের অর্ধাংশ। পবিত্র সম্পদ হালাল আর অপবিত্র সম্পদ হারাম। ধনসম্পদের যাকাত দিলে অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়। আর যাকাত না দিলে তা অপবিত্র থাকে এবং হালাল হয় না। অতএব, সম্পদ পবিত্রকরণের ক্ষেত্রে যাকাতের গুরুত্ব অপরিসীম। বস্তুত সম্পদের যাকাত দিলে তা পবিত্র হয় এবং তাতে বরকত হয়। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, "যে ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করে, তার সম্পদের অপবিত্রতা দূর হয়।”
HSC Islamic Studies 1st Paper Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 5 : ইসলামের অর্থব্যবস্থা · সৃজনশীল
"যাকাত সম্পদ পবিত্র করে।"- ব্যাখ্যা কর।
উত্তর