উদ্দীপকে রেশমা বেগমের কর্মকান্ডের পরকালীন প্রভাব ইসলামের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রেশমা বেগমের কর্মকাণ্ডে সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব ও কর্তব্য পালনের চিত্র ফুটে উঠেছে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বাঁ সৃষ্টির সেরা। আসমান ও যমিনে যা কিছু রয়েছে আল্লাহ তায়ালা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। শুধু মানুষের খিদমত করলেই খিদমতে খালক-এর দায়িত্ব শেষ হয়ে যায় না। পশুপাখি, কীটপতঙ্গ, উদ্ভিদরাজি ইত্যাদি সৃষ্টির প্রতিও মানুষকে সেবার হাত বাড়াতে হবে। নতুবা আল্লাহর খলিফা ও শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। কাজেই পশুপাখির ক্ষেত্রে সর্বপ্রথম গৃহপালিত গবাদি পশু ও উপকারী পাখি, হাঁস-মুরগি, কবুতর ইত্যাদির যত্ন নেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন, "সৃষ্টিজগৎ ও জীব আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে সুন্দর আচরণ করে আল্লাহ তায়ালার কছে সে সবচেয়ে প্রিয়।” (বায়হাকি) উদ্দীপকের রেশমা বেগম ড্রেনে পড়ে কাতরানো একটি অসুস্থ কুকুরছানাকে তুলে এনে সেবাযত্ন করে সুস্থ করে তোলেন। যাকে আল্লাহর সৃষ্টির সেবা বলা যায়। এ কাজের মাধ্যমে আসমা বেগম সৃষ্টির সেবায় মানুষের কর্তব্য পালন করেছেন। উক্ত কাজের মাধ্যমে তিনি পরকালীন সাফল্য লাভ করবেন।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে রেশমা বেগমের কর্মকান্ডের পরকালীন প্রভাব ইসলামের আলোকে মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর