সজিব ও নাসিমের চিন্তাভাবনা কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: সজিব ও নাসিমের চিন্তাভাবনা ইসলামি দাওয়াহর প্রতি ইঙ্গিত বহন করে। দ্বীনহারা মানুষকে ইসলামের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াহ বলা হয়। অন্য কথায়, দাওয়াহ হলো আল্লাহর হুকুমাত ও পৃথিবীতে তাঁর আহকাম এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহ্বান করা। দাওয়াতের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামি দাওয়াত সমাজে সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে নিষেধ করার 'সর্বোত্তম মাধ্যম। এ মর্মে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-"তোমাদের মধ্যে এমন একদল লোক হোক, যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজে বাধা দিবে। আর তারাই হলো সফলকাম।" (সূরা আলে ইমরান: ২০৪) মানবজাতির নিকট দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন নবি ও রাসুলগণ। নবি এবং রাসুল আর আসবেন না কিন্তু দাওয়াতের প্রয়োজন আছে এবং থাকবে। ফলে আম্বিয়া ই-কিরামের এ দায়িত্ব মুসলিম উম্মাহর ওপর অর্পিত হয়েছে। উদ্দীপকে সজিব ও নাসিম ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই বলা যায়, তাদের এরূপ চিন্তাভাবনা ইসলামি দাওয়াহ-এর ইঙ্গিত বহন করে।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
সজিব ও নাসিমের চিন্তাভাবনা কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর