উদ্দীপকের লিটনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লিটন জুয়া খেলায় আসক্ত। জুয়ার পরিণতি খুবই খারাপ। প্রতারণার মাধ্যমে অন্যকে বঞ্চিত করে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করাকে জুয়া বলে। জুয়া সামাজিক অনাচার ও অপরাধের অন্তর্ভুক্ত। মানুষ জুয়া খেলে ব্যক্তিচরিত্র ও সমাজজীবন কলুষিত করে। তারা এ জঘন্যতম কর্মকাণ্ডের দরুণ পারস্পরিক কলহ-বিবাদ, মারামারি, এমন কি নরহত্যায় লিপ্ত হয়। ফলে সমাজজীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং অশান্তি সৃষ্টি হয়। পবিত্র কুরআনে জুয়াকে শয়তানের কাজ ঘোষণা করে মহান আল্লাহ বলেন, "হে ইমানদারগণ! মদ, জুয়া, মূর্তি পূজার বেদী' ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন কর যাতে তোমরা সফলকাম হতে পার।" (সূরা আল-মায়িদাহ ৯০) বর্তমানে নানা ধরনের লটারি, হাউজি, গ্যাম্বনিং, শুটিং ও তাস ইত্যাদি নানা ধরনের জুয়া খেলার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো কখনই সমাজের কল্যাণ বহন করে না, বরং এগুলোর কবলে পড়ে নিরীহ মানুষ লাঞ্ছিত হচ্ছে এবং সর্বস্ব হারাচ্ছে। ইসলামে জুয়া খেলা হারাম, তাই ইসলামের শাশ্বত বিধান মেনে চললে জুয়ার ভয়ংকর ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়। প্রত্যেকটি মানুষকে বিশ্বাস করতে হবে যে, জুয়া খেলা শয়তানের কাজ, এতে ব্যক্তি চরিত্র ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আর জুয়া থেকে বিরত থাকলে সমাজের কল্যাণ হয় এবং মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে। সরকার জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করবে এবং জুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আলেম সম্প্রদায় ও সমাজের অন্যান্য লোকজন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এভাবে ইসলামের বিধান মান্য করে জুয়া প্রতিরোধ করা যায় এবং সমাজকে বাঁচানো যায়।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের লিটনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর