খিদমতে খালক বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখ।
উত্তর: খিদমত শব্দের অর্থ সেবা করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা, আর খালক অর্থ সৃষ্টি জগৎ, সৃষ্টজীব। সুতরাং, খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ব্যবহারিক অর্থে শুধু মানুষের নয়, বরং নিখিল সৃষ্টিজগতের প্রতিটি জীব ও জড়বস্তুর প্রতি মহান আল্লাহপাকের নির্দেশানুযায়ী কর্তব্য পালনের নামই হচ্ছে খিদমতে খালক বা সৃষ্টির সেবা। খিদমতে খালকের উদাহরণ- কেউ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, অভাবগ্রস্ত, বস্ত্রহীন, দুস্থ ও বিপন্ন হয়ে পড়লে তার প্রতি সদয় হয়ে তার সকল দুঃখ-বেদনা মোচন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। তাছাড়া পশুপাখি, কীটপতঙ্গ, উদ্ভিদরাজি ইত্যাদি সৃষ্টির সেবা করা, গৃহপালিত গবাদিপশু ও উপকারি পাখি, হাঁস-মুরগি, কবুতর ইত্যাদির যত্ন নেওয়াই সৃষ্টির সেবা বা খিদমতে খালক।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
খিদমতে খালক বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখ।
উত্তর