জনাব 'ল'-এর কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'ঘ'-এর কর্মকান্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে- উক্তিটি যথার্থ। পরিবেশের সাথে মানবজাতির আচরণ কেমন হওয়া উচিত সেক্ষেত্রে এ দুনিয়ায় মানুষের মর্যাদার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ আল্লাহকে খুশি করার জন্য যাবতীয় কার্য পরিচালনা করবে। মানবকল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে যাবতীয় বিদ্যমান সম্পদ ব্যবহার করবে। এ উদ্দেশ্যে প্রকৃতি বা বিশ্বময় বিদ্যমান সকল সম্পদ মানুষের অধীনস্থ করা হয়েছে। এ সম্পর্কে কুরআনুল কারিমে যথাযথভাবে বলা হয়েছে, "তোমরা কি লক্ষ কর না যে, পৃথিবীর সবকিছুকে আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন।" (সূরা আল-হজ: ৬৫) জনাব 'ঘ' আবাসিক এলাকায় চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেছেন। তার এ কারখানার দূষিত পানি এবং বর্জ্য এলাকার ফসলি জমি এবং নদীর মারাত্মক ক্ষতি করছে। কারখানার দূষিত পানি ও বর্জ্যের কারণে ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে। জমির উর্বরতা নষ্ট হচ্ছে। জমিতে যারা কাজ করেন তারা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কারখানার দূষিত পানি ও বর্জ্য নদীতে পড়ে নদীর মাছ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। জনজীবন হুমকির মুখে পতিত হচ্ছে। ফলে কারখানার দূষিত পানি ও বর্জ্যের দ্বারা জান ও মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। উদ্দীপকে উল্লিখিত জনাব 'ঘ'-এর কর্মকান্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় তৈরি করছে। সুতরাং উক্তিটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
জনাব 'ল'-এর কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর