উদ্দীপকের সর্বশেষ লাইনটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ লাইনটি হলো 'তাদেরও কিছু অধিকারের পাশাপাশি কর্তব্য রয়েছে' উক্তিটি যথার্থ। অমুসলিম নাগরিকদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো হলো- ১. অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে এবং রাষ্ট্রের আইন মেনে চলবে। ২. অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ও হিতাকাঙ্ক্ষী হবে। প্রত্যেকটি নাগরিক আন্তরিকতা ও ঐকান্তিক নিষ্ঠার সাথে রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ কামনা করবে। কখনো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো কাজে লিপ্ত হবে না এবং অপর কাউকে কোনো ক্ষতিকর কাজ করতে দেখলে তা বরদাস্ত করবে না। ৩. ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ হুকুমতের পূর্ণ সহযোগিতা করবে। রাষ্ট্রের সকল কল্যাণকর কাজে অংশগ্রহণ করবে। ৪. ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত জিজিয়া কর আদায় করবে। এতে কোনো ধরনের ওজর আপত্তি করবে না। কারণ রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য এ কর ধার্য করা হয়ে থাকে। ৫. ইসলামি রাষ্ট্র যদি কোনো অমুসলিম নাগরিককে বিশেষ কোন পদে নিযুক্ত করার প্রয়োজনবোধ করে তখন রাষ্ট্রের কল্যাণের খাতিরে নিজের কোনো ক্ষতি বা অসুবিধা হলেও নাগরিকগণ সানন্দে গ্রহণ করবে এবং প্রাণপণে হুকুমাতের খিদমত করতে থাকবে। উদ্দীপকে বর্ণিত হয়েছে যে, ইসলামি রাষ্ট্রে দু'ধরনের অমুসলিম নাগরিক রয়েছে। ইসলামি রাষ্ট্রে বসবাসকারী হিসেবে এদের অধিকারের পাশাপাশি কিছু কর্তব্যও রয়েছে। সুতরাং বলা যায়, ইসলামি রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের উল্লিখিত কর্তব্যসমূহ রয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সর্বশেষ লাইনটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর