উদ্দীপকে উল্লিখিত 'ইসলামি রাষ্ট্রই কেবল নাগরিকদের সামাজিক অধিকার পূর্ণাঙ্গ আকারে প্রদান করে থাকে।'-উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রই কেবল নাগরিকদের সামাজিক অধিকার পূর্ণাঙ্গ আকারে প্রদান করে। উক্তিটি যথার্থ। ইসলামি রাষ্ট্রে নাগরিকদের বেশকিছু সামাজিক অধিকার রয়েছে। সেগুলো হলো- ১. ব্যক্তির বেঁচে থাকার অধিকার, ২. সম্পদ ও সম্পত্তি ভোগের অধিকার এবং তার নিরাপত্তা লাভের অধিকার, ৩. ব্যক্তি মর্যাদার অধিকার বা মানসম্মানের নিরাপত্তা লাভের অধিকার, ৪. ব্যক্তিস্বাধীনতা সমুন্নত রাখার অধিকার, ৫. নিজস্ব মতামত প্রকাশের অধিকার বা বাকস্বাধীনতার অধিকার, ৬. সমাজে নিরাপদে শান্তিতে বসবাসের অধিকার, ৭. ভয়ভীতিহীনভাবে বা শঙ্কামুক্ত পরিবেশে স্ব-স্ব ধর্ম পালনের অধিকার, ৮. অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, ৯. ঐক্যবদ্ধ হওয়া বা সংগঠনের অধিকার, ১০. ন্যায়বিচার প্রাপ্তির অধিকার, ১১. শিক্ষা ও সুচিকিৎসা প্রাপ্তির অধিকার, ১২. অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুর রহমান সাহেব উল্লিখিত ইসলামি রাষ্ট্রই কেবল নাগরিকদের সামাজিক অধিকার পূর্ণাঙ্গ আকারে প্রদান করে থাকে। উক্তিটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ইসলামি রাষ্ট্রই কেবল নাগরিকদের সামাজিক অধিকার পূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর