মদিনা সনদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: কাফির-মুশরিকদের নিপীড়ন নির্যাতনের ফলে আল্লাহ তায়ালার নির্দেশে রাসুল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রত্যক্ষ করেন, সেখানকার খ্রিষ্টান, ইহুদি, পৌত্তলিক সকলেই বিভিন্ন গোত্রে বিভক্ত এবং পারস্পরিক হিংসাবিদ্বেষ ও হানাহানিতে লিপ্ত। এ পটভূমিতে রাসুলুল্লাহ (সা.) মদিনাবাসী সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠা করতে এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেন। এ লক্ষ্যে ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মত কয়েকটি নীতিমালার ভিত্তিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিই ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মদিনা সনদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর