পৌরমেয়র 'খ' এর কার্যাদি ইসলামের কোন বিধানের সাথে সামঞ্জস্যশীল? ব্যাখ্যা কর।
উত্তর: পৌরমেয়র 'খ'-এর কার্যাবলি মজলিশে শুরার সাথে সামঞ্জস্যপূর্ণ। মজলিশ মানে সভা, সংস্থা আর শুরা অর্থ পরামর্শ। সুতরাং মজলিশে শুরা মানে পরামর্শ সভা বা পার্লামেন্ট। এটি ইসলামি রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক একটি প্রতিষ্ঠান। রাসুল (স) সর্বপ্রথম রাষ্ট্রীয় কাজে এ ধারার প্রবর্তন করেন। পরবর্তীতে হযরত আবু বকরও (রা) পরামর্শভিত্তিক শাসন পদ্ধতি চালু রাখেন। এরপর হযরত ওমর (রা) এর সাংগঠনিক রূপ দান করেন। রাসুল (স)-এর ঘনিষ্ঠ সাহাবা এবং মদিনার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিরা এ পরামর্শসভার সদস্য ছিলেন। দৈনন্দিন শাসনকার্য পরিচালনায় এ সভা সাধারণ মানুষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। তারা নির্বাচিত হতেন রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে। এর সদস্যগণ ইসলামের সুনির্দিষ্ট বিধান সামনে রেখে সকল ব্যাপারে নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রকাশ করতেন এবং সবার সাথে পরামর্শ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। পৌরমেয়রের কাজে উল্লিখিত সংগঠনের কার্যক্রমের প্রতিফলন লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, 'ক' পৌরসভার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেও পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ সকল সুযোগ-সুবিধা নিয়মিত পায় না। অপরদিকে পৌরমেয়র 'খ' কর্তৃক কাউন্সিলরদের সাথে পরামর্শকরণের কাজটি মজলিশে শুরার সাথে মিলে যায়। এ শূরার সদস্যরা যেমন পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধান করেন তেমনি পৌরমেয়র 'খ' তার কাউন্সিলরদের সাথে পরামর্শ করে পৌরবাসীর সমস্যা সমাধান করেন। যেমন: কবরস্থান নির্মাণ, পুকুর খনন, বিনোদনের জন্য পার্ক নির্মাণ। তাই বলা যায়, 'খ'-এর কাজের সাথে মজলিশে শুরার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
পৌরমেয়র 'খ' এর কার্যাদি ইসলামের কোন বিধানের সাথে সামঞ্জস্যশীল? ব্যা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর