'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তাদের মৌলিক অধিকার। মানুষের মৌলিক অধিকারগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এসব অধিকার পূরণ করবে। এসব অধিকার ব্যতীত নাগরিকের পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা এবং তাদের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব নয়। তাই রাষ্ট্র এসব অধিকার পূরণের মাধ্যমে নাগরিক জীবনকে সুসংহত করে এবং রাষ্ট্রীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। তাছাড়া নাগরিকের অধিকার স্বীকৃত ও রক্ষিত না হলে তারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে না। রাষ্ট্রের কাছে নাগরিকের যেমন প্রাপ্য রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও তাদের কিছু করণীয় রয়েছে। যেমন- রাষ্ট্রের নাগরিকরা কর প্রদান করার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবে। উদ্দীপকের 'ক' একটি পৌরসভা। উক্ত এলাকার জনগণ যথার্থভাবে পৌরকরসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেন। সুতরাং এ এলাকার নাগরিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। তাই তারা পানি, বিদ্যুৎ, ও স্বাস্থ্যসেবাসহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'ক' পৌর এলাকার জনগণের প্রাপ্য সুবিধাগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর