জাহিদের দেখা রাষ্ট্রটির আর কী কী বৈশিষ্ট্য থাকতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: জাহিদের দেখা রাষ্ট্রটি হলো ইসলামি রাষ্ট্র। ইসলামি রাষ্ট্রের উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যগুলো ব্যতীত আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্য ছাড়া ইসলামি রাষ্ট্রের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো— ১. ইসলামি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো যে, এর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়ালার; কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সরকারের নয়। ২. ইসলামি রাষ্ট্রের আদর্শ হলো এর শাসনতন্ত্র, বিধিবিধান আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা.) তাঁর বাস্তব জীবনে পালন করে এর বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত বিধান ন্যায়বিচার ও ন্যায়নীতিভিত্তিক। ৩. ইসলামি রাষ্ট্র কোনো ভৌগোলিক সীমারেখা, ভাষা বা বর্ণভিত্তিক নয়, এটি আদর্শিক চিন্তাভিত্তিক। ৪. ইসলামি রাষ্ট্রে সকল মানুষ সমান। বর্ণ, ভাষা বা গোত্রের ভিত্তিতে কারও শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা এবং সর্বোপরি তাকওয়া ও বিশ্বস্ততা। ৫. ইসলামি রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো দ্বীন প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, দ্বীনের আহকাম প্রতিষ্ঠা করা। একটি আদর্শ রাষ্ট্র তথা কল্যাণমূলক রাষ্ট্রের জন্য উক্ত বৈশিষ্ট্যগুলো যথোপযুক্ত। রাষ্ট্রের জনগণের কল্যাণ, উন্নতি ও অগ্রগতির জন্য উল্লিখিত বৈশিষ্ট্য অপরিহার্য। এগুলো ব্যতীত রাষ্ট্র তার জনগণের যথাযথ কল্যাণ সাধন করতে পারে না। উদ্দীপকের জাহিদ মধ্যপ্রাচ্যের একটি দেশে বেড়াতে গিয়ে দেখল, সেখানের রাষ্ট্রব্যবস্থা কুরআন-সুন্নাহভিত্তিক। রাষ্ট্রপ্রধান একজন মুসলিম পুরুষ। সেখানে রয়েছে মানুষের সব ধরনের নিরাপত্তা সরকারপ্রধান ও অন্যান্য সদস্যগণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জনগণের সেবা করেন। এগুলো মূলত ইসলাম রাষ্ট্রের বৈশিষ্ট্য । পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো ছাড়াও ইসলামি রাষ্ট্রের আরও অনেক বৈশিষ্ট্য বিদ্যমান।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জাহিদের দেখা রাষ্ট্রটির আর কী কী বৈশিষ্ট্য থাকতে পারে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর