"মদিনা সনদ বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র" ব্যাখ্যা কর।
উত্তর: মদিনা সনদ বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে তৎকালীন বিশ্বের কোনো শাসকই জনগণকে কোনো লিখিত ও বিধিবদ্ধ শাসনতন্ত্র প্রদান করেননি। আইনের শাসন সর্বপ্রথম হযরত মুহাম্মদ (সা.) জনগণের কল্যাণার্থে প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সক্রিয় সহযোগিতা ও সদিচ্ছার গুরুত্ব অনুধাবন করেন। তিনি মনে করতেন, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ব্যতীত মদিনাতে ইসলামি রাষ্ট্রগঠন ও এর শাসনতন্ত্র প্রণয়ন করার পরিকল্পনা ফলপ্রসূ হবে না। তাই তিনি একটি শাসনতন্ত্র প্রণয়ন করেন, যা বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র।
HSC Islamic Studies 1st Paper Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 6 : ইসলামি রাষ্ট্রব্যবস্থা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
"মদিনা সনদ বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র" ব্যাখ্যা কর।
উত্তর