বিজ্ঞানের ছাত্রীদের ভূমিকাটি কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিজ্ঞানের ছাত্রীদের ভূমিকাটি পরিবেশ সংরক্ষণের শামিল । পরিবেশ সংরক্ষণে ইসলাম সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। আল্লাহর নবি (স.) বেশি বেশি বৃক্ষরোপণের কথা বলেছেন। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিশেষ ভূমিকা রয়েছে। এজন্য বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন বা বৃক্ষের পাতা পর্যন্ত ছিঁড়তে মহানবি (সা.) নিষেধ করেছেন। তিনি যুদ্ধকালীন অবস্থায় বৃক্ষ কর্তন ও ফসল বিনষ্ট থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নিষেধ করেছেন। জনৈক ব্যক্তি একটি গাছের পাতা ছিঁড়লে রাসুল (সা.) বলেন, “প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে।” কাজেই পাতা ছিঁড়বে না। গাছপালা বায়ুদূষণ রোধ করে। বায়ু থেকে দূষিত গ্যাস শোষণ করে পরিবেশকে নির্মল রাখে। আমাদের জীবনধারণের আরও একটি বড় উপাদান পানি । পানির অপর নাম জীবন। সকল শ্রেণির প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার, জন্য পানি অপরিহার্য। বিশুদ্ধ পানি সুস্থ জীবনের জন্য আরও বেশি প্রয়োজন। পানি দূষিত করা মারাত্মক অমার্জনীয় অপরাধ। আল্লাহর রাসুল (সা.) পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। পানির উৎস মুখে ময়লা-আবর্জনা ফেলা, পানির অপচয় করা, অপবিত্র শরীর নিয়ে রুদ্ধ পানিতে গোসল করা ইত্যাদি ইসলাম নিষিদ্ধ কাজ। মহানবি (সা.) বলেছেন, “প্রয়োজন হলে পানি তুলে গোসল করবে।” উদ্দীপকে আইডিয়াল কলেজের বিজ্ঞানের একদল ছাত্রী শিক্ষা সফরে গিয়ে দেখতে পায় বুড়িগঙ্গা নদী সয়লাব হয়ে গেছে এবং এ নদী থেকে দেশীয় মাছ বিলুপ্ত হয়ে গেছে। অধ্যক্ষের মাধ্যমে মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী বরাবর বুড়িগঙ্গা নদীতে কোনো প্রকার বর্জ্য ফেলা বন্ধ করার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে। এতে বোঝা যায়, বিজ্ঞানে ছাত্রীদের ভূমিকাটি পরিবেশ সংরক্ষণের শামিল।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
বিজ্ঞানের ছাত্রীদের ভূমিকাটি কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর