খিদমতে খালক বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: সৃষ্টিজগতের সেবাকে খিদমতে খালক বলা হয়। খিদমত ও খালক আরবি ভাষার দুটি পরিভাষা। খিদমত অর্থ সেবা আর খালক বলতে সৃষ্টিজগৎ ও সৃষ্টিজীব দুটোই বোঝায়। অর্থাৎ খিদমতে খালক বলতে সৃষ্টিজগতের সেবা ও সৃষ্টিজীবের পরিচর্যাকে বোঝায়। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। এই পৃথিবীতে যা কিছু আছে তা মানুষের ব্যবহারের জন্য আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের এসব সৃষ্টির সুবিধা-অসুবিধা লক্ষ করা হলো খিদমতে খালক।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
খিদমতে খালক বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর