জনাব খোদা বকসের এরূপ কর্মকান্ডে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব খোদা বকসের কর্মকাণ্ডগুলো পরিবেশ সংরক্ষণ বিরোধী। জনাব খোদা বকসের এরূপ কর্মকান্ডে সমাজে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে এবং নেতিবাচক প্রভাব পড়বে। সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং সমাজ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। আবাসিক এলাকায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সেখানে শব্দ ও বায়ু দূষণসহ অন্যান্য বিভিন্ন সমস্যা তৈরি হবে ফলে ঐ আবাসিক এলাকার মানুষ ও আশপাশের পরিবেশে ও প্রতিবেশের ওপর নেতিবাচক ও বিরূপ প্রভাব পড়বে। মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস! করতে পারবে না। ঐ এলাকার জনগোষ্ঠীর লোকেরা বিভিন্ন প্রকার মারাত্মক রোগব্যধিতে আক্রান্ত হবে। তাছাড়া জনাব খোদা বকসের গাছপালা কেটে শিল্পের কাঁচামাল যোগান দেওয়ার ফলে সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়বে যেমন- বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং অক্সিজেনের মাত্রা কমে যাবে। ফলে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । গাছ কাটার ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। পশুপাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য ও বাসস্থান সংকট দেখা দেয় যার ফলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান প্রকৃতি থেকে হারিয়ে যাবে যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব গিয়ে মানুষ ও তাদের সমাজের ওপর পড়বে। সুতরাং মানবসমাজকে বসবাসের উপযোগী রাখতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকতে হবে। জনাব খোদাবকসের মতো এরূপ কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। তাহলে প্রকৃতি ও পরিবেশ ঠিক থাকবে। আর প্রকৃতি ও পরিবেশ যথাযথভাবে সংরক্ষণ করা থেকে মানুষের জীবনে ও তার ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকার উপাদান পাবে ।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
জনাব খোদা বকসের এরূপ কর্মকান্ডে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে? বি…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর