উদ্দীপকে মনিরুল হকের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, বিশ্বভ্রাতৃত্বের গুরুত্ব সম্পর্কে মনিরুল হকের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। আদম (আ.) ও হাওয়ার (আ.) বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতিতে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যদিও বিভিন্ন জাতিতে পরিণত হয়, কিন্তু তারা মূলগতভাবে একই পিতামাতা আদম-হাওয়ার সন্তান। যা মনিরুল হকের বক্তব্য অনুযায়ী বিশ্বভ্রাতৃত্বকে নির্দেশ করে। উদ্দীপকের মনিরুল হক বলেছেন- সব মানুষ একই আদম (আ) এর পরিবার পরিজন। তাই পৃথিবীর শান্তির জন্য সবার সাথে উত্তম ব্যবহার করা উচিত। ইসলামে এ কথাটির গ্রহণযোগ্যতা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- 'হে মানবজাতি! আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো।' (সুরা আল-হুজুরাত: ১৩) রাসুল (স) সব বর্ণ ও গোত্রের মানুষের সাথে চলতেন। মুসলিম ও অমুসলিম সবার সাথে ভালো ব্যবহার করতেন। তিনি কোনো বিশেষ গোত্র বা বিশেষ স্থান ও জাতিগোষ্ঠীর কাছে প্রেরিত হননি। রাসুল (স) কে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির জন্য। মহানবি (স) কে সম্বোধন করে মহান আল্লাহ বলেন, 'আপনি বলুন, হে মানবজাতি! আমি তোমাদের সবার কাছেই রাসুল হিসেবে প্রেরিত হয়েছি।' (সুরা আরাফ: ১৫৮) উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মূলগত দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই ধর্ম-বর্ণ ভেদাভেদ না করে সবার সাথেই উত্তম আচরণ করা উচিত। মনিরুল হক সাহেব এ ধরনের মানসিকতার অধিকারী হওয়ায় তার দৃষ্টিভঙ্গি আমি সমর্থন করি।
HSC Islamic Studies 1st Paper Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 7 : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে মনিরুল হকের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দিয়ে বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর