উদ্দীপকে জনাব শাফায়াতের কর্মকান্ডটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শাফায়াতের কর্মকান্ডে কর্তব্যপরায়ণতার প্রতিফলন ঘটেছে। কেননা নিজের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মত সুন্দর ও সুচারুরূপে তা পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা না করাকেই কর্তব্যপরায়ণতা বলে। আখলাকে হামিদাহর অন্যতম গুণ হলো কর্তব্যপরায়ণতা। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা ও দায়িত্বসমূহ পালন করা। আল্লাহ তায়ালা বলেন, "যারা ইমান আনে ও সৎকর্ম করে আমিতো তাদের শ্রমফল নষ্ট করি না।" (সূরা কাহাফ: ৩০) এ আয়াতে কর্তব্যপরায়ণতার কথাই বলা হয়েছে যা সাবিনা সবসময় পালন করে। যেহেতু সে মনে করে কর্তব্যপরায়ণতা সফলতা লাভের প্রধানতম হাতিয়ার। উদ্দীপকে শাফায়াত সময়মতো অফিসে যান এবং যথাযথ গ্রাহক সেবা প্রদান করেন। শত ব্যস্ততার মাঝেও অফিসে ফাইল জমা রাখেন না। সরকারি নীতির বাইরে কেউ তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে না। এতেই বুঝা যায় শাফায়াতের কাজে কর্তব্যপরায়ণতার গুণ ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে জনাব শাফায়াতের কর্মকান্ডটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর