উদ্দীপকে জনাব নাজমুলের মধ্যে ব্যক্তিগত চারিত্রিক যে গুণটির প্রতিফলন ঘটেছে তা চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নাজমূলের মধ্যে কর্তব্যপরায়ণতার প্রতিফলন ঘটেছে। নিজের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মত সুন্দর ও সুচারুরূপে তা পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা না করাকেই কর্তব্যপরায়ণতা বলে। আখলাকে হামিদাহর অন্যতম গুণ হলো কর্তব্যপরায়ণতা। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা ও দায়িত্বসমূহ পালন করা। আল্লাহ তায়ালা বলেন, "যারা ইমান আনে ও সৎকর্ম করে আমিতো তাদের শ্রমফল নষ্ট করি না।" (সূরা কাহাফ: ৩০) উদ্দীপকে নাজমুল সাহেব সরকারি অফিসের কর্মকর্তা হলেও তিনি সময়মতো অফিসে যান এবং নির্দিষ্ট সময়ের আগে অফিস থেকে বের হন না। আগত সেবা গ্রহণকারীকে কোনো প্রকার হয়রানি করেন না। এতে বোঝা যায়, নাজমুল সাহেবের মধ্যে কর্তব্যপরায়ণতার চারিত্রিক গুণটি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাজমুলের মধ্যে ব্যক্তিগত চারিত্রিক যে গুণটির প্রতিফলন…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর