শেয়ারFacebookWhatsApp

আবরারের মধ্যে কোন গুণের অভাব রয়েছে? এর গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: আবরারের মধ্যে অতিব গুরুত্বপূর্ণ গুণ কর্তব্যপরায়ণতার অভাব রয়েছে। দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করা হলো কর্তব্যপরায়ণতা । কর্তব্যপরায়ণতার মাধ্যমে সমাজ বা দেশ থেকে অপরাধ নির্মূল করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অপরাধ দমন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে কর্তব্যপরায়ণতার কোনো বিকল্প নেই। আবরার সাহেবের মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটির ব্যত্যয় ঘটেছে। উদ্দীপকের আবরার সাহেব দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধের দায়িত্ব পান। তিনি অর্থের বিনিময়ে চোরাচালানীদের দেখেও না দেখার ভান করেন। তার এ ভূমিকার ফলে সে অঞ্চলে মাদকের ভয়াবহতা বেড়ে যায় । আবরার সাহেবের মতো সবাই নিজ নিজ জায়গায় কর্তব্যে অবহেলা করলে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সব ক্ষেত্রেই অপরাধের কালো ছায়ায় ঢেকে যাবে। কর্তব্যপরায়ণ হলে শ্রমিক তার দায়িত্বে অবহেলা করবে না, শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান করবেন, ছাত্র অধ্যয়নে ফাঁকি দেবে না, ডাক্তার সঠিকভাবে রোগীর সেবা করবেন, সরকারি কর্মকর্তা এবং নেতারা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন। এমনকি নাগরিকদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের কর্তব্য পালন করলে কোনো জাতি বা দেশ কখনই বিপথে যাবে না। অন্যথায় সবাইকে দুর্ভোগ পোহাতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, আবরার সাহেব কর্তব্যহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন । আমাদের প্রত্যেকের উচিত, আবরার সাহেবের মতো না হয়ে দায়িত্বের ক্ষেত্রে কর্তব্যপরায়ণ হওয়া। এতে দেশের স্বার্থ সংরক্ষণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে।

HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল

আবরারের মধ্যে কোন গুণের অভাব রয়েছে? এর গুরুত্ব বিশ্লেষণ করো।

উদ্দীপক

আবির সাহেব একজন সচেতন মানুষ। তিনি মানুষের সেবায় এগিয়ে আসেন। একদা বাসযোগে ঢাকায় যাত্রাপথে একজন বিকলাঙ্গ ব্যক্তি বাসে চড়ে দাঁড়িয়ে যান। তাকে দেখামাত্র আবির সাহেব তার আসন ছেড়ে বিকলাঙ্গ ব্যক্তিকে বসতে দেন। পক্ষান্তরে আবির সাহেবের ছোট ভাই জনাব আবরার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধের দায়িত্ব পান। তিনি চোরাচালানীদের কাছে অর্থের বিনিময়ের মাধ্যমে দেখেও না দেখার ভান করেন।

উত্তর

সাধারণভাবে সত্যকথা বলার প্রবণতা কিংবা অভ্যস্তরূপে সত্যকথা বলাকে সত্যবাদিতা বলে।

উত্তর

আল্লাহ তায়ালা আদম সন্তানকে বিভিন্ন দিক দিয়ে এমন সব বৈশিষ্ট্য দান করেছেন যা অন্যান্য সৃষ্টিজীবের মধ্যে নেই। বনি আদমকে আল্লাহ নানাবিধ নেয়ামত দিয়ে সম্মানিত করেছেন। যেমন- মানুষকে দু'পায়ে দাঁড়াবার ক্ষমতা দেওয়া হয়েছে । তাকে হাতে খাওয়ার শক্তি দেওয়া হয়েছে । অন্যান্য প্রাণী চার পায়ে এবং মুখ দিয়ে খায়। মানুষের মধ্যে যে চোখ, কান, মুখ, অন্তর, বিবেক ও বুদ্ধি দেওয়া হয়েছে তা সে সঠিক ভাবে কাজে লাগাতে পারে। এর সাহায্যে সে ঊর্ধ্ব জগত ও অধঃজগতকে নিজের কাজে নিয়োজিত করতে পারে। আল্লাহ তায়ালা বলেন- অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি...। (সুরা বনি ইসরাইল : ৭০)

উত্তর

জনাব আবিরের কার্যক্রমে প্রতিবন্ধীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে। যে ব্যক্তি জন্মগত বা অন্য কোন কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাকে প্রতিবন্ধী বলে। প্রতিবন্ধীরা মৌলিক মানবিক চাহিদা পূরণ, সম্মান ও মর্যাদা লাভ ইত্যাদি সব অধিকারেরই যোগ্য। তাই বিকলাঙ্গ বাস যাত্রীর ব্যাপারে আবির সাহেবের আচরণ ও কার্যকলাপ যথার্থ। উদ্দীপকের আবির সাহেব একজন সচেতন মানুষ। তিনি মানুষের সেবায় এগিয়ে আসেন। একদা তিনি বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। যাত্রাপথে একজন বিকলাঙ্গ ব্যক্তি বাসে চড়ে দাঁড়িয়ে যান। এ অবস্থায় দেখে আবির সাহেব তার আসন ছেড়ে বিকলাঙ্গ ব্যক্তিকে বসতে দেন। এতে প্রতিবন্ধীর অধিকার আদায় হয়েছে। প্রতিবন্ধীরা দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন; এবং উক্ত বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়িভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। তাই তাদের কিছু বাড়তি অধিকার রয়েছে- যা আবিরের কর্মে আদায় হয়েছে।

উত্তর

আবরারের মধ্যে অতিব গুরুত্বপূর্ণ গুণ কর্তব্যপরায়ণতার অভাব রয়েছে। দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করা হলো কর্তব্যপরায়ণতা । কর্তব্যপরায়ণতার মাধ্যমে সমাজ বা দেশ থেকে অপরাধ নির্মূল করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অপরাধ দমন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে কর্তব্যপরায়ণতার কোনো বিকল্প নেই। আবরার সাহেবের মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটির ব্যত্যয় ঘটেছে। উদ্দীপকের আবরার সাহেব দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধের দায়িত্ব পান। তিনি অর্থের বিনিময়ে চোরাচালানীদের দেখেও না দেখার ভান করেন। তার এ ভূমিকার ফলে সে অঞ্চলে মাদকের ভয়াবহতা বেড়ে যায় । আবরার সাহেবের মতো সবাই নিজ নিজ জায়গায় কর্তব্যে অবহেলা করলে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সব ক্ষেত্রেই অপরাধের কালো ছায়ায় ঢেকে যাবে। কর্তব্যপরায়ণ হলে শ্রমিক তার দায়িত্বে অবহেলা করবে না, শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান করবেন, ছাত্র অধ্যয়নে ফাঁকি দেবে না, ডাক্তার সঠিকভাবে রোগীর সেবা করবেন, সরকারি কর্মকর্তা এবং নেতারা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন। এমনকি নাগরিকদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের কর্তব্য পালন করলে কোনো জাতি বা দেশ কখনই বিপথে যাবে না। অন্যথায় সবাইকে দুর্ভোগ পোহাতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, আবরার সাহেব কর্তব্যহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন । আমাদের প্রত্যেকের উচিত, আবরার সাহেবের মতো না হয়ে দায়িত্বের ক্ষেত্রে কর্তব্যপরায়ণ হওয়া। এতে দেশের স্বার্থ সংরক্ষণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে।
HSCIslamic Studies 1st PaperChapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার পরিচালনা করেন। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। এতে তাঁর স্ত্রী জামিলা মাঝেমধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।

Comilla · 2017

ক
'জিকির' শব্দের অর্থ কী?
খ
দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দেশপ্রেম বলতে কী বোঝায়?

দেশপ্রেম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জিকির' শব্দের অর্থ কী?

'জিকির' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরাফাত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাতসহ ইসলামের অন্যান্য বিধানাবলি পালন করে থাকেন। কিন্তু উৎকোচ গ্রহণ ছাড়া তিনি অফিসের ফাইল সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম সাহেব বিষয়টি জানার পর মন্তব্য করলেন 'ইবাদতের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন'।

Comilla · 2017

ক
সবর শব্দের অর্থ কী?
খ
'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব আরাফাতের উপার্জন কীরূপ? ব্যাখ্যা কর।
ঘ
ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

'ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সবর শব্দের অর্থ কী?

সবর শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রফিক মিয়া দুর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলে। তাই স্বাভাবিকভাবে চলাফেরা ও আয় রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী পুত্র নিয়ে বেকায়দায় পড়লে বিশিষ্ট শিল্পপতি আরিফ চৌধুরী তাকে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন এবং তার প্রতি সদয় আচরণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। তাছাড়া তিনি তার সন্তানের পড়ালেখার খরচও বহন করার ঘোষণা দেন। কিন্তু প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের ক্ষতির কথা চিন্তা করে রফিক মিয়াকে কোনোরূপ ছাড় দেয় না। একটু ভুল হলেই তাকে উপহাস ও ব্যঙ্গ বিদ্রূপ করে। রফিক মিয়া কোনো প্রতিবাদ না করে নিরবে অশ্রু ঝরায়।

Dhaka · 2017

ক
দেশপ্রেম কী?
খ
জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।
গ
প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

জিকির কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দেশপ্রেম কী?

দেশপ্রেম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।