যিকরে জালি ও খফি কী?
উত্তর: যিকর শব্দের অর্থ স্মরণ করা। যিকর দুইভাবে হতে পারে যথা- মৌখিক যিকর ও আন্তরিক যিকর। মৌখিক যিকর আবার দুই ভাগে ' বিভক্ত। যথা- ১. যিকরে জলী বা উচ্চৈঃস্বরে যিকর ২. যিকরে খফী বা নিঃশব্দের যিকর। ১. যিকিরে জলী বা উচ্চৈঃস্বরে যিকর হলো মুখে এমনভাবে আল্লাহর নাম স্মরণ করা বা উচ্চারণ করা যার আওয়াজ অন্য লোক শুনতে পায়। এর মাধ্যমে ব্যক্তির জিহ্বাটি বাজে কাজ থেকে বিরত থেকে আল্লাহর নাম উচ্চারণে রত থাকে । ২. যিকরে খফী বা নিঃশব্দে যিকর হলো মুখে এবং অন্তরে আল্লাহর স্মরণ এমনভাবে করা যার শব্দ বা আওয়াজ অন্য লোক শুনতে পায় না কিন্তু ব্যক্তির হৃদয় জগতে আল্লাহ জাগরুক থাকে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
যিকরে জালি ও খফি কী?
উত্তর