মিথ্যা বর্জনীয় কেন ?
উত্তর: মিথ্যা সকল পাপের মূল হওয়ায় তা বর্জনীয়। বাস্তব বা প্রকৃত ঘটনাকে বিকৃত করে প্রকাশ করা বা সত্য গোপন করাকে বলা হয় মিথ্যা। এটা মানুষের মধ্যে শত্রুতা ও বিশৃঙ্খলা তৈরি করে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। মিথ্যাবাদী ব্যক্তি মুনাফিক আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। মিথ্যা মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনকে ধ্বংস করে। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয়। এভাবে মিথ্যাবাদী ধ্বংসের দিকে ধাবিত হয়। রাসুল (স) বলেছেন, “সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে।” তাই মিথ্যা বর্জনীয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
মিথ্যা বর্জনীয় কেন ?
উত্তর