জনাব মামুনের এরূপ আচরণের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: জনাব মামুনের এরূপ আচরণ তথা সবরের সামাজিক গুরুত্ব অপরিসীম। সবর অর্থ ধৈর্যধারণ করা। বিপদাপদে সবক্ষেত্রে ভেঙ্গে না পড়ে আল্লাহর ওপর ভরসা করাকে সবর বলে। জনাব মামুনের মধ্যে এরূপ আচরণ লক্ষণীয়। জনাব মামুন মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। এছাড়া দুঃখ-কষ্ট, বিপদাপদে বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এ আচরণ সবরের নামান্তর। সামাজিক জীবনে এরূপ আচরণ অত্যন্ত প্রয়োজন । কেননা, পারস্পরিক লেনদেন ও আচরণে সবর বা ধৈর্য অবলম্বন করা না হলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। সবরের অভাবে ব্যক্তি নিজের ক্রোধ ও রাগ প্রশমন করতে পারে না। ফলে পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায় না। এছাড়াও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন ধৈর্যের। ধৈর্যধারণ না করার কারণে বিভিন্ন জাতি, গোষ্ঠীর মধ্যে বিপর্যয় নেমে এসেছে। সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্যও ধৈর্যের অনুশীলন অনিবার্য। পরিশেষে বলা যায়, জনাব মামুনের সবর বা ধৈর্যধারণের সামাজিক গুরুত্ব অত্যধিক। আমাদের সবাইকে ধৈর্যের সাথে কাজ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
জনাব মামুনের এরূপ আচরণের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর