ডা. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে স্বদেশপ্রেমের যে চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা দাও।
উত্তর: ড. জাফাহ চৌধুরীর চরিত্রে স্বদেশপ্রেমের চিত্র ফুটে আখলাকে হামিদাহ তথা মানবজীবনের উত্তম গুণাবলির মধ্যে অন্যতম হলো দেশপ্রেম। জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এ ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ ও দেশের মাটি এবং দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। আমাদের মহান স্বাধীনতা অর্জনে লক্ষ প্রাণের আত্মত্যাগ তাই প্রমাণ করে। পাকিস্তানিদের শোষণ নিপীড়ন থেকে দেশকে রক্ষা করতে এদেশের সর্বস্তরের দেশপ্রেমিক জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করি আমরা স্বাধীনতা ড. জাফরুল্লাহ চৌধুরী একজন দেশপ্রেমিক। তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতে গমন করে সেখানে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি মাতৃভূমির মহান স্বাধীনতার কথা শুনে দেশে ফিরে আসেন। ফিরে আসেন দেশের টানে। রাজকীয় জীবনযাপন ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ফিরে আসেন। যুদ্ধাহত যোদ্ধাদের জন্য মুক্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলেন। অতএব বলা যায়, ড. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে একজন দেশপ্রেমিকের চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে স্বদেশপ্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর