'নারীর প্রতি সম্মানবোধ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর অন্যতম গুণ। এটি একটি মহৎ গুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। আর ব্যাপকার্থে নারীর প্রতি সম্মানবোধ হলো নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব। যেমন- সৃষ্টির বিচারে নর ও নারীর সমান অধিকার ও মর্যাদা প্রদান, নারী বলে কাউকে ছোট মনে না করা। নারী হিসেবে কাউকে ঠাট্টা-বিদ্রুপ না করা। বরং যথাযথভাবে তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করা, তাদের কাজ করার সুযোগ প্রদান করা। তাদের সকল সম্পদ, ইজ্জত, সম্মানের সংরক্ষণ করা ইত্যাদি নারীর, প্রতি সম্মানবোধের প্রকৃত উদাহরণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
'নারীর প্রতি সম্মানবোধ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর