ফাতিহার চিন্তাচেতনার সাথে তুমি কি একমত? ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, ফাতিহার হালাল উপার্জনের চিন্তা চেতনার সাথে আমি একমত। আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত বিধানানুযায়ী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে শ্রম বিনিয়োগ ও মেধা খাটানোর মাধ্যমে উপার্জন করাকে হালাল উপার্জন বলে । সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এবং মিথ্যা বা প্রতারণার মাধ্যমে কাউকে না ঠকিয়ে উপার্জনের পদ্ধতিই হলো হালাল উপার্জন। এ বিষয়ে ফাতিহার চিন্তা-চেতনা সঠিক এবং যুক্তিযুক্ত। উদ্দীপকের ফাতিহার মনে করে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন করলে তাতে বরকত থাকে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা সে পছন্দ করে। ফাতিহার হালাল উপার্জনের এই মানসিকতা ইসলামের দৃষ্টিতে সঠিক। কারণ হালাল উপার্জন হচ্ছে আল্লাহর নির্দেশিত পন্থা। হালাল উপার্জন করার মাধ্যমে আল্লাহ ও রাসুল (স) এর আদেশ মান্য করা হয় এবং তাদের সন্তুষ্টির মাধ্যমে পরকালে পুরস্কার লাভ করা যাবে। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, 'সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে' (ইবনে মাজাহ)। এ হাদিসে মূলত হালাল উপার্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া হালাল উপার্জনকারী ব্যক্তি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেমন- দুনিয়ায় মর্যাদার অধিকারী হন তেমনি আখিরাতে সফলতা লাভ করবেন। তাই বলা যায়, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জনকে বরকতময় মনে করে এবং হালাল উপার্জনকে প্রাধান্য দিয়ে ফাতিহার যথার্থ কাজই করেছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 2 : ইসলাম ও ব্যক্তিজীবন · সৃজনশীল
ফাতিহার চিন্তাচেতনার সাথে তুমি কি একমত? ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর